Breaking News

আমার উপর অর্পিত দায়িত্ব সকলের আন্তরিক সহযোগিতায় পালন করতে চাই : ইউএনও রনী খাতুন‎‎

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিক রগাছার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. রনী খাতুন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা থেকে জেলা প্রশাসকের কার্যালয়, যশোরে দায়িত্বভার গ্রহণ করে সম্প্রতি ০৯ নভেম্বর ঝিকরগাছা উপজেলার দায়িত্ব গ্রহণ করছেন।
তার নিজেস্ব কার্যালয়ে সংবাদক র্মীদের সাথে আলাপচা রিতা মাধ্যমে তিনি জানা যায়, আমার উপর অর্পিত দায়ি ত্ব সকলের আন্তরিক সহযোগি তায় পালন করতে চাই।
আমাদের কার্যক্রমে বসে থাকার কোন সুযোগ নাই। আপনারা আমাকে বসিয়ে রাখলে, আমি বসে থাকবো! আর আমাকে সহযোগিতা করলে আপনাদেরকে সাথে নিয়ে আমি দুর্বারগতিতে এগিয়ে চলে উন্নয়নের ধারাকে আরও বেগবান করবো।
এখন সিদ্ধান্ত আপনাদের আপনারা আমাকে কি ভাবে চালাবেন। আপনারা সমাজের দর্পন। আপনারা সমাজের ক্রটি বিচ্যুতি তুলে ধরলে আমার কাজের ধারাবাহিকতা প্রসারিত হবে।
আশাকরি আপনারা এই উপজেলার সকল ভেদাভেদ ভুলে নাগরিকের সুবিধা-অসুবিধা গুলো আমাকে অবগত করবেন।
কোন মিথ্যা বানোয়ট প্রচারের মাধ্যমে উপজেলা প্রশাসন কে প্রশ্নবিদ্ধ করে তুলবেন না।
আমরা উভয়ে মিলে ঝিকরগাছাবাসীকে অত্যন্ত সৌহার্দ্য পূর্ণ একটি মডেল উপজেলা রূপে রূপান্তিত করতে সক্ষম হবো ইনশাল্লাহ।
এছাড়াও নবাগত ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসা রের বিষয়ে সাবেক দপ্তরের তথ্য অনুসন্ধানে জানা যায়, তিনি শ্যামনগরের উপজেলা নির্বাহী অফিসার হয়ে প্রশাস নিক দক্ষতা, আন্তরিকতা এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্য ক্রমে তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো।
স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতা, সংবাদকর্মী ও সাধার ণ জনগণের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং জনসেবায় তার অনন্য অবদানের জন্য শ্যামনগর উপজেলায় তিনি বেশ প্রশংসিত হয়ে একজন স্বচ্ছ, সাদামাটা সরকারি কর্মকর্তা ও উপজেলাকে একটি মডেল রূপে রূপান্তিত করতে দিন-রাত নিরলস ভাবে কাজ করেছেন।
তিনি চলে গেছেন কিন্তু তার অনেক স্মৃতি উপজেলাবা সীর মনের খাতায় লিখে গেছেন। যাহা দেখে শ্যামনগর বাসী অনেক মুগ্ধ ও উপকৃত হলেও তাকে আরও কিছু দিনের জন্য সাথে রাখার চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি এখন যশোর জেলার ঝিকরগাছার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।‎
শ্যামনগর উপজেলার মাটির মানুষ হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। কর্মকর্তা হিসেবে নয় বরং তিনি পরিচিতি পেয়েছেন কাজের মানুষ হিসেবে। মাত্র ১১মাস ১৫দিনে তিনি সবার মন জয় করে নিয়ে একজন সৎ, নিরপেক্ষ, ও উদার মনের একজন মানবিক ইউএনওর ভুমিকা পালন করেছেন।
তার অল্প স্বল্প সময়ের দায়িত্বে শ্যামনগর পৌরসভার জন্য সুপেয় পানিসহ ড্রেনেজ ব্যবস্থা এবং ময়লা আবর্জনা ফেলার ভাগাড় তৈরি, যমুনা পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযা ন পরিচালনা এবং পরিবেশ সুরক্ষার উদ্যোগ গ্রহন ছাড়া সুন্দরবন সংলগ্ন মালঞ্চ এবং খোলপেটুয়া নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদসহ জনস্বার্থে অসংখ্য জনহিতকরণ কাজ করেন সবার প্রিয়পাত্রে পরিণত হন।
এর আগে তুমুল রক্তক্ষয়ী সংঘর্ষ চলাকালে নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই বিএনপি’র বিবাদমান দু’পক্ষের ইট বৃষ্টির মধ্যে অবস্থান নিয়ে দৌড়ে সংঘর্ষ ঠেকিয়ে তাকে নিয়ে দেশজুড়ে আলোচিত হয়েছিলেন।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব শুরু করে অফিসার হিসেবে নয় একজন সচেতন মানুষ হিসেবে উপজেলায় পরিচিতি পেয়েছিলেন।
শ্যামনগর উপজেলাবাসী তার বদলী মেনে নিতে পারেনি। যার কারনে সরকারের বদলিজনিত আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন ব্যানারে মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী একা ধিক সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন। সততা, ন্যায়পরায়ণতা,উন্নয়ন অগ্রযাত্রার পাশা পাশি আর্তমানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় কোন সরকারি কর্মকর্তার বদলি ঠেকাতে শ্যামনগর উপজেলার ইতিহাসে এটিই প্রথম মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
উল্লেখ্য, তিনি যশোরের পাশ্ববর্তী ঝিনাদাহ জেলার মহে শপুর উপজেলার বাতানগাছি গ্রামের বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। একই এলাকায় তার শ্বশুর বাড়ী। স্বামী সাতক্ষীরার উপ পরিচালক (পাসপোর্ট) মো. আজমল কবির ও দুই পুত্র এবং এক কন্যা সন্তানের জননী। তার চাকরী জীবনে রাজশাহী কালেক্টরেটে কমিশনার, নাটোর সদরে সহকারী কমিশনার (ভূমি), মেহেরপুর ডিসি অফি সে সিনিয়র সহকারী কমিশনার, মেহেরপুরের গাংনী উপ জেলা, মুজিবনগরে উপজেলার অতিরিক্ত দায়িত্বে, সাত ক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা ও পরিশেষে যশোর জেলার ঝিকরগাছার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. রনী খাতুন।
এমন একজন বুদ্ধি, বিচক্ষণতা, এবং সুবিবেচনা ব্যবহার করে ন্যায়বি চার প্রতিষ্ঠার উপজেলা নির্বাহী অফিসার পেয়ে ঝিকর গাছাবাসী গর্ববোধ করেন।
তিনি কেবল আই নের অক্ষর অনুসরণ করেন না, বরং আইনের মূলনী তি ও নৈতিকতা বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন, যা তাকে বিচক্ষণ এবং জ্ঞানী করে তুলবে উপজেলাবাসীকে।

About admin

Check Also

ঝিনাইদহে ছোট ভায়ের বটির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ পারিবারিক দ্বন্দ্বের জেরে ঝিনাইদহ সদর উপজেলায় ছোট ভাই জুয়েলের বটির আঘাতে বড় ভাই …