Breaking News

একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে, মির্জা ফখরুল

 আলিফ হোসেন,তানোরঃ
একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এর মধ্য দিয়ে তারা ফায়দা নিতে চায়।
আরেকটা দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। শনিবার (১৫ নভেম্বর) রাজশাহীর গোদাগাড়ীর ফাজিলপুরে বিএ নপির সাবেক ভাইস-চেয়ারম্যান ও সা বেক ডাকমন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারতের পর নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপার্সনের সাবেক সামরিক সচিব ও উপদেষ্টা পরিষদের সদস্য এবং রাজশাহী-১ আ সনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন, রাজশাহী-২ সদর আসনে বিএনপির মনো নীত প্রার্থী  মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনে বিএ নপির মনোনীত প্রার্থী এ্যাডঃ শফিকুল হক মিলন, তা নোরউপ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পা দক হযরত আলী মাস্টার ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানসহ বিএনপি ও সহযোগী সংগ ঠনের বিপুল সংখ্যক নেতা ও কর্মী-সমর্থক গণ উপস্থিত ছিলেন।
পরে তিনি জনসভায় যোগ দিতে চাঁপাইনবাবগঞ্জের উদ্দে শ্যে রওনা দিয়েছেন।এদিন ফখরুল ইসলাম আরো বলে ন, আমাদের অতীত অভিজ্ঞতা বলে, এদের দ্বারা দেশের পরিবর্তন ও রাষ্ট্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বা ভাবিক রাখা সম্ভব নয়।
এ ব্যাপারে বিএনপি নেতাকর্মী দের সতর্ক থাকতে হবে।তিনি বলেন,প্রার্থী যেই হোক ধানে র শীষের বিজয় নিশ্চি ত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।#

About admin

Check Also

নির্বাচনী প্রচারণার সময় অসুস্থ হয়ে পড়লেন আমির হামজা,নেওয়া হলো হাসপাতালে

ডেস্ক নিউজ: নির্বাচনী প্রচারণার সময় অসুস্থ হয়ে পড়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলা মীর প্রার্থী …