শিক্ষা প্রতিবেদক :
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এ সংক্রান্ত সরকারি আদেশ (জিও) জারির পর চূড়ান্ত অনুমোদন দিয়ে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফি সার অফিসারের কাছে পাঠানো হয়েছে।
সোমবার এ চিঠি পাঠানো হয়। এর মাধ্যমে শিক্ষকদের নভেম্বর থেকেই কার্যকর হলো সাড়ে ৭ শতাংশ বাড়ি ভাড়া।
চিঠিতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্ম তির পরিপ্রেক্ষিতে সরকার বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এম পিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা শর্ত পরি পালন সাপেক্ষে ১ নভেম্বর থেকে মূল বেতনের সাড়ে ৭ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং ২০২৬ খ্রিষ্টা ব্দের ১ জুলাই থেকে এই সাড়ে ৭ শতাংশের অতিরি ক্ত আরো সাড়ে ৭ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হলো।
পরবর্তী বেতনস্কেলে বর্ণিত অতিরিক্ত সুবিধাটি সমন্বয় করতে হবে। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা- ২০২১, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত), বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (ভোকেশ নাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লো মা) জনবল কাঠামো ও এমপিও নীতি মালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) এবং সরকারের সময়ে সময়ে জারিকৃত এ সংক্রান্ত প্রজ্ঞাপন, আদেশ, পরিপত্র, নীতিমালা অনুসরণ করে নিয়োগের শর্ত পালন করতে হবে।
বর্ণিত বাড়ি ভাতা বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক, কর্মচারীরা কোনো বকেয়া প্রাপ্য হবেন না, ভাতা দেয়ার ক্ষেত্রে সব আর্থিক বিধি-বিধান অবশ্যই পালন করতে হবে এবং এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোন অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ এই অনিয়মের জন্য দায়ী থাকবেন।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জারি করা চিঠির সম্মতি ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।
Bartabd24.com সব খবর সবার আগে