Breaking News

ওসমান হাদি লাইফ সাপোর্টে,মাথার ভেতরে গুলি

ডেস্ক নিউজঃ।হাদির অবস্থা ক্রিটিক্যাল (আশঙ্কাজনক)। তাকে ‘লাইফ সাপোর্ট’ দেয়া হয়েছে।

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ‘লাইফ সাপোর্ট’ দেয়া হয়ে ছে। তার মাথার ভেতরে গুলি আছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে এ তথ্য জানান ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: আসাদুজ্জামান।

তিনি বলেন, ‘হাদির অবস্থা ক্রিটিক্যাল (আশঙ্কাজনক)। তাকে ‘লাইফ সাপোর্ট’ দেয়া হয়েছে। বুলেটটি (গুলিটি) তার মাথার ভেতরে রয়েছে। বর্তমানে অপারেশন থিয়ে টারে (ওটি) সার্জারি চলছে।’

, আজ শুক্রবার জুমার নামাজের পর রাজ ধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলি করা হয় ওসমান হাদিকে।

গুরুতর আহত অবস্থায় তাকে পৌনে ৩টার দিকে ঢামেক হাসপাতালে নেয়া হয়। তার বাম কানের পাশে এক রাউন্ড গুলি লেগেছে।

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানান, নির্বাচনী প্রচারণাকালে তাকে গুলি করা হয়।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ জানিয়েছিলেন,‌ ‘আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। আমাদের টিম পাঠিয়েছি।’

 ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক তার গুলিবিদ্ধের ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছেন, ওসমান হাদি এখন সেখানে চিকিৎসাধীন।’

গত নভেম্বর মাসে দেশী-বিদেশী ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন হাদি।

১৪ নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনিজানিয়েছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুনসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেয়া হয়েছে।

ওসমান হাদি লিখেছিলেন, ‘গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশী নম্বর থেকে কল ও টেক্সট করেছে।

যার সামারি হলো- আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।’

ওসমান হাদি (৩৩) ঝালকাঠির নলছিটি এলাকার শরিফ আব্দুল্লার ছেলে। হাদির পরিবার সেখানেই থাকে।

 

 

 

About admin

Check Also

হারানো দুর্গ পুনরুদ্ধারে মরিয়া ফখরুলঃ চ্যালেঞ্জ জানাচ্ছে জামায়াত

রহমত আরিফ ঠাকুরগাঁওঃ দেশের উত্তর জনপদের গুরুত্বপূর্ণ জেলা ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। আসন্ন ত্রয়োদশ …