মোহন আলী কুষ্টিয়া জেলা প্রতিনিধি।৪০ বছর ধরে বিএ নপির ধানের শীষের একমাত্র কান্ডারী বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম।
তুখোড় ছাত্রনেতা থেকে বিএন পির সমর্থনে নির্বাচিত হয়ে ছিলেন উপজেলা পরিষদ চেয়া রম্যান। এরপর বিএনপির টিকেটে পরপর তিন তিনবার নির্বাচিত হন এমপি। ২০০৭ সালে ওয়ান ইলেভেনের সময় নির্যাতনের শিকার হয়ে হন ঘর ছাড়া।
ছোটভাই এ্যাড. তৌহিদুল ইসলাম আলম’র উপর হামলা, মামলা, গ্রেফ তার নির্যাতনের শিকার হয়ে জেল জুলুমের শিকার হন।
স্বৈরাচার আওয়ামীলীগের ১৬ বছরের দুঃশাসনে তার বাড়িতে হামলা চালানো হয় ৮ বার। সব সময় ছিলেন রাজপথে সরব। হামলা-মামলায় নেতাকর্মীদের একমাত্র অভিভাবক ছিলেন তারা।
পরীক্ষিত সেই নেতাকে বিএনপির মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভে ফেটে পড়েছে কুষ্টিয়া-২ আসন ভেড়ামারা মির পুর আসনের হাজার হাজার নেতাকর্মী।
গতকাল শনিবার বিকালে বিএনপির ঘোষিত প্রাথমিক মনোনয়নে ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর নাম প্রত্যাহার করে কুষ্টিয়া-২ আসনের জনপ্রিয় রাজনৈতিক অধ্যাপক শহীদুল ইসলাম কে মনোনয়ন দেওয়ার দাবীতে ভেড়ামারা উপজেলা বিএনপি বিশাল গনমিছিল বের করে।
গনমিছিল সফল করতে পৌর বিএনপির কার্য্যালয়ের সামনে জোড়ো হতে থাকে হাজার হাজার নেতাকর্মী।
বিকাল সাড়ে ৪টায় দক্ষিন রেল গেইট এলাকা থেকে গনমিছিল শুরু হয়। মিছিলের নেতৃত্ব দেন, ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম।
ভেড়ামারা পৌরসভা, বাহিরচর, মোকারিমপুর, বাহাদুর পুর, জুনিয়াদহ, ধরমপুর, চাঁদগ্রাম ইউনিয়নের হাজার হাজার বিএনপি সমর্থিত নেতাকর্মী শহীদুল ইসলামের পক্ষে রাজপথে নেমে আসে। গনমিছিল টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চৈতন মোড়ে গিয়ে শেষ হয়।
গনমিছিলে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএন পির সিনিয়র যুগ্ন আহবায়ক জানবার হোসেন চেয়ারম্যান, পৌর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু দাউদ, সা ধারন সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা যুবদ লের আহবায়ক শামীম রেজা শামীম, মোশাররফ হোসেন, অধ্যক্ষ আসলাম উদ্দীন, শফিকুল ইসলাম বিশু সহ হাজা র হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Bartabd24.com সব খবর সবার আগে
কুষ্টিয়া-২ আসনের মনোনয়ন বাতিলের দাবীতে ভেড়ামারা বিএনপির বিশাল গনমিছিল