Breaking News

জকসু নির্বাচন: প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ৪ প্রার্থী

ঢাকা অফিস:জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতন শুরু হয়েছে।

প্রথম দিন মোট চারজন প্রার্থী মনো নয়নপত্র সংগ্রহ করে ছেন। তবে তারা কোন পদে প্রতিদ্ব ন্দ্বিতা করবেন এ তথ্য জানা যায়নি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে শহীদ সা জিদ ভবনের নিচতলায় স্থাপিত নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়। কেন্দ্রীয় সংসদের জন্য ফি ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

জকসু নির্বাচন কমিশনের সদস্য সহযোগী অধ্যাপক মো. আনিসুর রহমান জানান, প্রথম দিনে চারজন মনোনয় নপ ত্র নিলেও ছাত্রী হল থেকে কেউ কোনো পদে মনোনয়ন নেননি।

তফসিল অনুযায়ী, ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ১৬ ও ১৭ নভেম্বর পর্যন্ত চলবে মনোনয়নপত্র বিতরণ।

১৭ ও ১৮ তারিখে দাখিল, ১৯ ও ২০ তারিখে বাছাই করা হবে। ২৩ নভেম্বর প্রকাশ পাবে প্রাথমিক প্রার্থী তালিকা।

২৪–২৬ নভেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির পর ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট নেওয়া হবে। ৩ ডিসেম্বর ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।

এরপর ৪, ৭ ও ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে। প্রত্যাহার করা তালিকা প্রকাশ পাবে ৯ ডিসেম্বর।

৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে প্রচারণা, আর ভোটগ্র হণ হবে ২২ ডিসেম্বর। ভোটের দিনই গণনা সম্পন্ন করে ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে ফলা ফল।

About admin

Check Also

শাকসুতে শিবিরের ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ নামে প্যানেল ঘোষণা, নারী প্রার্থী ৩ জন

শাবিপ্রবি প্রতিনিধিঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনে ‘দুর্বার সাস্টিয়ান …

One comment

  1. জকসু নির্বাচন: প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ৪ প্রার্থী