পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছায় ফুলেল শুভেচ্ছায় হলেন জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল এর ব্যবস্থাপনা পরিচালক সচিব মোঃ তৌহিদুর রহমান।
১৬ জানুয়ারি শুক্রবার দুপুরে ভিলেজ পাইকগাছাস্থ নিজ বাসভবনে ফসিয়ার রহমান মহিলা কলেজ, নিরাপদ সড় ক চাই নিসচা সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে তৌহি দুর রহমান কে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন জাপানের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলীর শশুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রাক্তন প্রধান প্রকৌ শলী আজাদুল হক, ফসিয়ার রহমান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন,আবুল কাশেম সরদার, আলহাজ্ব রেজাউল করিম, নিসচা উপজেলা
শাখার সিনিয়র সহ সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।
উলেখ্য গত ১ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল এর ব্যবস্থাপনা পরি চালক হিসেবে নিযুক্ত হয়েছেন সচিব তৌহিদুর রহমান।
Bartabd24.com সব খবর সবার আগে