Breaking News

ঝিনাইদহে পুস্তক প্রকাশনা ও বিক্রয় সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি টিপু, সাধারণ সম্পাদক রাজু

ঝিনাইদহ প্রতিনিধিঃ
বাংলাদেশ পুস্তক বিক্রয় ও প্রকাশনা সমিতির ঝিনাইদহ জেলা শাখার (২০২৬-২০২৭) দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

এতে রাজু বুক ডিপোর স্বত্বাধিকারী মো: মোস্তাফিজুর রহমান টিপু সভাপতি এবং উদয়ন বুক হাউস এর
স্বত্বাধিকারী মোঃ মোহায়মেনুর রহমান রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

গতকাল বিকালে পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতির কার্যালয়ে এই নির্বাচন সম্পন্ন হয়।

জেলার পুস্তক প্রকাশনা ও বিক্রয় সমিতির সদস্যরা তা দের ভোটাধিকার প্রয়োগ করেণ।

নির্বাচনে সভাপতি সাধারণ সম্পাদক সহ মোট ১৭টি পদে প্রতিনিধি নির্বাচিত হন।

এই নির্বাচনে বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকলকে ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও বিভিন্ন পেশাজীবী সংগঠন তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

About admin

Check Also

ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১৩

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ-৪ আসনে নির্বাচন পরবর্তী পৃথক তিনটি সহিং সতায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছে। …