Breaking News

ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার আসামী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ শহরের পবহাটি সিটি মোড়ে ব্যবসায়ী মুরাদ হোসেন (৪০) হত্যা মামলার আসামী রাহাত আলী (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

শনিবার ভোররাতে সদর উপজেলার উদয়পুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাহাত পবহাটি গ্রামের ইউনুচ লস্করের ছেলে।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমা ন্ডার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গত শনিবার দুপুরে ঝিনাইদহ শহরের পবহাটি সিটিমোড়ে ইলেক্ট্রনিক্স ব্যবসা য়ী মুরাদ হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ
ঘটনায় নিহতের স্ত্রী সাথী বেগম বাদি হয়ে সদর থানায় মামলা করলে আসামী গ্রেফতারে অভিযান শুরু করে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্প।

অভিযানের অংশ হিসেবে শনিবার ভোররাতে উদয়পুর থেকে মামলার আসামী রাহাতকে গ্রেফতার করা হয়।
বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানি য়েছে র‌্যাব।

About admin

Check Also

ঝিনাইদহে ছোট ভায়ের বটির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ পারিবারিক দ্বন্দ্বের জেরে ঝিনাইদহ সদর উপজেলায় ছোট ভাই জুয়েলের বটির আঘাতে বড় ভাই …