Breaking News

ঠাকুরগাঁওয়ে ইউটিউবের ভিডিও দেখে তরমুজ চাষ করে তাক লাগিয়েছেন কৃষক

রহমত আরিফ ঠাকুরগাঁও : কালো ও হলুদ রঙের তরমুজ চাষাবাদ করে তাক লাগিয়েছেন ঠাকু রগাঁ ওয়ের কৃষক রফিকুল ইসলাম। ইউটিউবে ভিডিও দেখে ৩৩ শতক জ মিতে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করে লাভবান হয়ে ছেন তিনি।

 

তার চাষাবাদ করা তরমুজের স্বাদ নিতে ও দেখতে দূর দুরান্ত থেকে প্রতিদিন ছুটে আসছেন মানুষ।

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপা লপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম। ইউটিউবে ভি ডিও দেখার পর আগ্র্রহ জাগে তরমুজ চাষের।

যেই ভাবনা, সেই কাজ। ৮০ হাজার টাকা খরচ করে ১২’শ তরমুজ গাছের চারা রোপন করেন তিনি। দুর্যোগের কার ণে ৪’শ গাছ তুলে ফেলতে হয়েছে তাকে। অবশিষ্ট ৮’শ গাছে এক হাজারের বেশি তরমুজ এসেছে তার।

সাইফুল ইসলাম জানান, ৩৩ শতক জমিতে তার ৭০ হা জার খরচ হয়েছে। গত সপ্তাহে ৫০ হাজার টাকার তরমুজ বিক্রি করেছেন তিনি। ক্ষেতে আরও ৭’শ বেশি তরমুজ আছে। এসব তরমুজ আরও লাখ টাকা বিক্রি হবে।

স্থানীয় বাসিন্দা আপেল মাহমুদ জানান, তরমুজ ক্ষেতে ফল আসর পর থেকে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে শতা ধিক মানুষ আগ্রহ নিয়ে দেখতে আসছে।

এজন্য চাষী সাই ফুল ইসলাম পাহারা বসিয়েছেন। অবে লায় তরমুজ চাষ এলাকায় কৃষি বিপ্লব তৈরি করেছে। অনেক কৃষকই আ গ্রহ দেখাচ্ছেন এমন তরমুজ চাষের।

ঠাকুরগাঁও সদর কৃষি অফিসার কৃষিবিদ নাসিরুল আলম জানান, গেল ৩-৪ বছর থেকেই এ ধরনের তরমুজ চা ষাবাদ হচ্ছে। আমাদের উদ্দেশ্য সারা বছর মানুষকে তর মুজ খাওয়ানো। উপজেলা কৃষি অফিস থেকে বীজ, সার ও মালচিং পদ্ধতির সবকিছু সরবরাহ করা হয়েছে।

প্রদর্শনীগুলোতে কীটনাশক মুক্ত তরমুজ উৎপাদন হয়ে ছে। সেজন্য একটু দাম বেশি দিয়ে কিনতে হবে গ্রাহক দে র। আগামীতে বৃহৎ আকারে এমন তরমুজ চাষাবাদের পরিকল্পনা রয়েছে।

About admin

Check Also

ঝিনাইদহে আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহ সদরের খড়িখালী আদর্শ গ্রামে আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক একটি …