Breaking News

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী আচরণ বিধি মেনে  ব্যানার-ফেস্টুন সরিয়ে নিচ্ছেন জামায়াত

রহমত আরিফ ঠাকুরগাঁওঃ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই নির্বাচন কমিশনের আচর ণবিধি মেনে সকল প্রচারণামূলক ব্যানার-ফেস্টুন অপ সারণ শুরু করেছেন ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর থেকে তার নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন এলাকায় ব্যানার-ফেস্টুন সরিয়ে ফে লার কার্যক্রমে অংশ নেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।

বিশেষ করে পৌর শহরের বাসস্ট্যান্ড গোলচত্বরসহ গুরু ত্বপূর্ণ সড়কজুড়ে ব্যানার ও প্যানাফ্লেক্স অপসারণে তারা সক্রিয় ভূমিকা নেন।

এ বিষয়ে দেলাওয়ার হোসেন বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যেই আমাদের সব ব্যা নার-ফেস্টুন সরিয়ে ফেলা হচ্ছে।

আমরা নির্বাচনী তফসিলকে স্বাগত জানাই এবং আশা করি সারা দেশে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আচরণবিধি কঠো রভাবে অনুসরণ করাই আমাদের অঙ্গীকার।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহম্মদ, রাজ শাহী বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য সুজ ন চন্দ্র রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

তফসিল ঘোষণার পরপরই দলীয়ভাবে এমন উদ্যোগকে স্থানীয়রা দায়িত্বশীলতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

About admin

Check Also

ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১৩

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ-৪ আসনে নির্বাচন পরবর্তী পৃথক তিনটি সহিং সতায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছে। …