Breaking News

তানোরে ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

আলিফ হোসেন,তানোরঃরাজশাহীর তানোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস-চেয়ারম্যান ও সা বেক ডাকমন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক ২৫তম স্মৃতি ফুটবল টুর্নামে ন্ট-২০২৫ -এর ফাইনাল খেলা অনু ষ্ঠিত হয়েছে।

জানাগেছে, ১৩ নভেম্বর বৃহস্পতিবার  আমশো, মথুরাপুর ও তাঁতিয়ারপাড়ার সমন্বয়ে গঠিত আমশো সোনালী সংঘে র উদ্যোগে ঐতিহ্যবাহী আমটিয়ারা মাঠে দুই দিন ব্যাপী আয়োজিত উত্তরাঞ্চলের সর্ববৃহত ফুটবল টুর্না মেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিত রণ করেন রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ,প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের ভাই ,বিএনপি চেয়ার পার্সনের সাবেক সামরিক সচিব ও উপ দেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।

এদিনঐতিহ্যবাহী আমশো আমটিয়ারা ফুটবল মাঠে উৎসবমুখর পরিবেশে  হাজারো দর্শকের উপস্থিতিতে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বুলেট একাদশ ও সিএফসি একাদশ।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বুলেট একাদশ ২–১ গোলে জয়লাভ করে। বিজয়ী দল পুরস্কার হিসেবে পায় ১৫০ সিসি পালসার মোটরসাইকেল, আর রানারআপ দল সিএফসি একাদশকে প্রদান করা হয় ১২৫ সিসি মোট রসাইকেল। টুর্নামেন্টের প্রধান আয়োজক ছিলেন বিএ নপির তানোর উপজেলা সাবেক ছাত্রদল সভাপতি ও তরুণ সংগঠক এম.এ. মালেক। এ ছাড়া আয়োজনে সহ যোগিতা করেন বিএনপি নেতা  ওবায়দুর মাস্টার, মশি উর রহমান, মাহাবুব মোল্লা ও মাজহারুল ইসলাম রনি প্রমুখ।পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আ রো উপস্থিত ছিলেন তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, অধ্যাপক নুরুল ইসলাম, উপজে লা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পা দক হযরত আলী মাস্টার,ডাঃ মিজানুর রহমান মিজান, জেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক আব্দুর রশিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সী, ফিরোজ কবির,উপজেলা যুব দলের যুগ্ম-আহবায়ক রায়হানুল হক রায়হান, জেলা যুব দলের সদস্য জাহাঙ্গীর আলম ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেনপ্রমুখ।মেজর জেনারেল অব শরিফ উদ্দিন বিজ য়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং বলেন, আমশো মাঠের উন্নয়নে তিনি ব্যক্তিগত উদ্যোগে কাজ করবেন।

ধানের শীষের বিজয় মানেই মানুষের অধিকার প্রতিষ্ঠা। এসময় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় হাজারো ফুটব লপ্রেমী দর্শকে। অনুষ্ঠানটি গ্রামীণ ক্রীড়াচর্চার প্রাণবন্ত ধারাকে আবারও জাগিয়ে তুলেছে বলে জানান স্থানীয়রা।#

About admin

Check Also

ঝিনাইদহে ছোট ভায়ের বটির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ পারিবারিক দ্বন্দ্বের জেরে ঝিনাইদহ সদর উপজেলায় ছোট ভাই জুয়েলের বটির আঘাতে বড় ভাই …