আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের (ইউপি) আমগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লায়লা নুর তানজু।
এ সময় অবৈধভাবে বালু উত্তোলন করায় বালু তোলার কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ এবং পাইপ ও একটি ভাসমান ভেলা ধ্বংস করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু বলেন, “ভূমি ও পরিবেশ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে।
অনুমোদনহীন পুকুর খনন, অবৈধ মাটি ও বালু উত্তোলন বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এদিকে একাধিকবার অভিযান চলিয়ে অবৈধ পুকুর খনন ও ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কা।টা প্রতিরোধ এবং ফসলি জমি রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধ করায়,সাধারণ মানুষ অভিযানের ভুয়সী প্রশংসা করে অভিযান চলমান রাখার অনুরোধ করেছেন।
Bartabd24.com সব খবর সবার আগে