মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির মনো ন য়নপ্রত্যাশী জাহিদুল হকের (ধলু) পক্ষে শোডাউন করে ছে তার অনুসারী নেতাকর্মী ও সমর্থকেরা। এছাড়াও বিএ নপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের ল ক্ষ্যে এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে নওগাঁয় লিফলেট বিতরণ করা হয়।
রোববার দুপুর ১২টার দিকে নওগাঁ শহরের তাজের মোড় থেকে মিছিল শুরু হয়। মিছিলটি নওগাঁ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালুডাঙ্গা বাস স্টান্ড গিয়ে শেষ হয়। নওগাঁ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজে লার বিভিন্ন ইউনিয়ন থেকে জাহিদুল হকের অনুসারী বি পুলসংখ্যক বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাক র্মী ও সমর্থক এতে অংশ নেন। সকাল ১০টা থেকেই
নওগাঁ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলার বি ভিন্ন ইউনিয়ন থেকে ছোট ছোট মিছিল নিয়ে তাজের মাড়ে জড়ো হয় জাহিদুল হকের (ধলু) অনুসারী নেতাকর্মী ও সমর্থকেরা। তাঁদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। নেতাকর্মীদের হাতে হাতে দেখা যায় বিভিন্ন স্লোগান ও ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জাহিদুল হককে (ধলু) মনোনয়ন দেওয়ার জন্য দলের শীর্ষ নেতাদে র প্রতি অনুরোধ জানান তৃণমূলের নেতাকর্মীরা। নওগাঁ সদর উপজেলা বিএনপির সদস্য সারওয়ার কামাল চঞ্চল বলেন, ‘জাহিদুল হক ধলু ভাই হলেন জনগণের নেতা।
তিনি বিগত সময়ে দলের নেতাকর্মীদের সাথে ছিলেন। মামলা-হামলা ও জুলুম- নির্যাতনের সময় আমাদেরকে আগলে রেখেছেন। নওগাঁ-৫ আসনে এখনও দলীয় প্রা র্থীর নাম ঘোষণা করা হয়নি। আমাদের দাবি, এই আসনে
বিএনপির প্রার্থী হিসেবে জাহিদুল হকের নাম ঘোষণা করা হোক।
নওগাঁ-৫ আসনে জাহিদুল হকের কোনো বিকল্প নেই। এই আসনে তাকে মনোনয়ন দিলে ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে।’ নওগাঁ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি দেওয়ান ফারুক বলেন, ‘জাহিদুল হক ২০১৮ সালে বিএ নপির মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচন
করেছিলেন। কিন্তু সে সময় ষড়যন্ত্র করে তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়।
এবার জনগণের দাবি ও সমর্থনের কারণে জাহিদুল হক আবারও মনোনয়নপ্রত্যাশী হয়েছেন।
বিগত আওয়ামী লীগ শাসনামলে আন্দোলন- সংগ্রামে সর্বদা মাঠে ছিলেন জাহিদুল হক। তার আন্দোলন-
সংগ্রামের সাক্ষী এই জেলার বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষেরা।
এই আসনে বিএনপির যোগ্য মনোনয়নপ্রত্যাশী জাহিদুল হক।’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সম্প্রতি বিএনপি ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে।
৬৩টি আসনে এখনও দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেনি দলটি। এর মধ্যে নওগাঁ-৫ আসন রয়েছে।
Bartabd24.com সব খবর সবার আগে