Breaking News

নওগাঁ জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্টের পর্দা উঠলো

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ “গৌরবের কোর্টে শত বছর” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এবং নওগাঁ টেনিস ক্লাবের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে জমকালো আয়োজনের মধ্যদিয়ে নওগাঁয় জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্ট-২০২৫ এর পর্দা উঠলো।

বুধবার সন্ধ্যায় নওগাঁ টেনিস ক্লাব প্রাঙ্গনে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্ণামে ন্টের শুভ উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি।

অনুষ্ঠানে নওগাঁ টেনিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশা সক মোহাম্মদ আ ব্দুল আউয়ালের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশা সক (সার্বিক) ও নওগাঁ টেনিস ক্লাবের সহ-সভাপতি এবং টুর্ণামেন্ট ডাইরেক্টর সাদিয়া আফরিনের সঞ্চালনায় অনু ষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোস না আফরোজা, জয়পুরহাট জেলা প্রশাসক আফরো জা আক্তার চৌধুরী, নওগাঁ টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক তারিফ মোহাম্মদ আপন।

এছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, টেনিস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ, খেলো য়ারবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় খেলা দেখতেম বিভিন্ন শ্রেণিপেশার সকল বয়সের টেনিস খেলা প্রেমী দর্শকরা মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।

টুর্ণামেন্টে দেশের বিখ্যাত ঢাকা অফিসার্স ক্লাব ও নওগাঁ টেনিস ক্লাব দলসহ বিভিন্ন জেলার মোট ২১টি দল অংশ গ্রহণ করছে।

টুর্ণামেন্টের প্রতিটি খেলা দর্শকরা শৃঙ্খলা বজায় রেখে বিনা টিকেটে উপভোগ করতে পারছেন। আগামী ১৫ নভেম্বর বিকেলে একই প্রাঙ্গনে টুর্ণামেন্টের সমাপনি খেলা অনুষ্ঠিত হবে।

সমাপনি খেলা শেষে ওই দিন সন্ধ্যায় আমন্ত্রিত অতিথি বৃন্দরা বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি এবং শ্রেষ্ঠ খেলোয়াদের মাঝে পুরস্কার তুলে দেবেন।

উদ্বোধনী খেলায় স্বাগতিক নওগাঁ টেনিস দলকে হারিয়ে জামালপুর টেনিস দল বিজয়ী হয়।

আয়োজকরা জানান ১৯২৪ সালে নওগাঁ টেনিস ক্লাব প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেশের টেনিস খেলার জগতে নওগাঁ টেনিস ক্লাব দলের সুনাম এখনোও অক্ষুন্ন রয়েছে।

নওগাঁর টেনিস খেলারসুনামকে দেশ-বিদেশের মাটিতে পৌছে দিতে এবং নতুন নতুনটেনিস খেলোয়ারদের খুজে বের করে আনতে নওগাঁ টেনিস ক্লাবকাজ করে আসছে।

নওগাঁর টেনিস ক্লাব ও টেনিস খেলাকেন ওগাঁর প্রতিটি খেলাপ্রেমী মানুষের মাঝে পৌছে দিতে জেলাপ্র শাসকের নিজ উদ্যোগে এমন টুর্ণামেন্টের আয়োজন করাহ য়েছে।

এই টুর্ণামেন্ট দেশজুড়ে নওগাঁর ইতিহাস, ঐতিহ্য ওপ র্যট নকে নতুন করে তুলে ধরবে বলে মনে করছেন আয়ো জকরা।

আগামীতেও এই ধরণের আয়োজন অব্যাহত রাখার আশ^াস প্রদান করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

About admin

Check Also

ঝিনাইদহে ছোট ভায়ের বটির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ পারিবারিক দ্বন্দ্বের জেরে ঝিনাইদহ সদর উপজেলায় ছোট ভাই জুয়েলের বটির আঘাতে বড় ভাই …