Related Articles
লালপুর (নাটোর)প্রতিনিধি।
সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নাটোর-১( লালপুর-বাগাতি পাড়া) আসনের নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ালেন বিএন পি’র স্বতন্ত্র প্রার্থী ডাক্তার ইয়াসির আরশাদ রাজন।
এ সময় প্রার্থী নিজে এবং তার কর্মী সমর্থকরা কান্নায় ভেঙে পড়ে। ডাক্তার ইয়াসির আরশাদ রাজনের প্রধান নির্বাচনী সমন্বয়কারী লালপুর ইউনিয়ন বিএনপি’র সা বেক সহ-সভাপতি এডভোকেট ফিরোজ হোসেন কান্না জড়িত কন্ঠে বলেন এখন থেকে রাজনের সকল কর্মী সমর্থক ও ভোটাররা বিএনপি’র ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্বাচনী প্রচারে থাকবেন এবং পক্ষে কাজ করবেন।
উল্লেখ্য মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময় ছিল মঙ্গলবার (২০জানয়ারী) বিকেল পাঁচটা। নির্দিষ্ট সময় পার হওয়ার পর বিকেল সাড়ে পাঁচটার সময় লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার হোয়াটসঅ্যাপ নাম্বারে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার ইয়াসির আর শাদ রাজন তার প্রত্যাহার পত্র পাঠান।
কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার কারণে প্রত্যাহার পত্রটি রিটার্নিং কর্মকর্তা গ্রহণ না করায় (২১ জানুয়ারি) বুধবার সকালে উপজেলার গৌরীপুরে সাংবাদিক সম্মে লনের মাধ্যমে নির্বাচনী মাঠ থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়।
এবিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার ইয়াসির আরশা দ রাজন আমার হোয়াটসঅ্যাপে তাঁর মনোনয়নপত্র প্রত্যা হারের আবেদন পাঠান। আমি তাৎক্ষণিক সেটা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়ে দিই। তিনি বিধি অনুসারে সিদ্ধা ন্ত নিয়েছেন।
###
Bartabd24.com সব খবর সবার আগে