এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি।
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে লালপুরে জনসভা করেছে বিএ নপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
শনিবার (১৫ ই নভেম্বর) বিকেলে লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপির একাংশের ব্যানারে লালপুর শ্রী সুন্দরী পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতি থির বক্তব্যে তাইফুল ইসলাম টিপু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের বিরুদ্ধে গেলে দল আমাকে বহিষ্কার করবে। দল বহিষ্কার করলেও আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিচ্ছি। তিনি আরও বলে ন, লালপুরে ই তিহাস আছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার ( আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসে বে ১৯৮৮ সালে রিক্সা মার্কায় মমতাজ উদ্দিন ও ২০২৪ সালে মম তাজ উদ্দিন এর সহোদর আবুল কালাম আজা দ ঈগল প্রতিকে নির্বাচিত হয়)।
ঈশ্বরদীর হাবিব, পাবনার শিমুল আমার পরে দলে এসে তারা মনোনয়ন পায় আর আমাকে দেওয়া হয়না। নেতা কর্মীদের বলেন, ফিরে যান- ফিরে গিয়ে আমার জন্য ভোট করেন।
এর আগে গত ৮ নভেম্বর রাতে লালপুর উপজেলার মোমিনপুর টিপুর নিজ বাড়ির আঙ্গিনায় নেতাকর্মীদের সামনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেয়। পরের দিন ৯ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলার বাগাতি পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে ব লেন, ৪৩ বছরের রাজনৈতিক জীবনে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নাম যতবার ডেকেছি ততবার আল্লাহকে ডাকলে বেহেশতের কাছা কাছি চলে যেতাম। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদু জ্জামান সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজে লা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, অধ্যাপক মোঃ সাজেদুল ইসলাম হলুদ, গোপা লপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রানা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
###
Bartabd24.com সব খবর সবার আগে