Breaking News

নেদারল্যান্ডস এর রাষ্ট্রদূতের সাথে এবি পার্টি চেয়ারম্যানের বৈঠক ও মতবিনিময়

ডেস্ক নিউজঃবাংলাদেশে এম্বেসি অফ দি কিংডম অফ দি নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইউরিস ভান বোমেলের সাথে এক বৈঠকে মিলিত হয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজি বুর রহমান মঞ্জু।

আজ বুধবার দুপুরে নেদারল্যান্ডসের এম্বেসিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব‍্যারিস্টার নাসরীন সুলতানা মিলি,যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবা য়ের আহমেদ ভুইয়া,অ‍্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা এবং।ব্যারিস্টার সানী আব্দুল হক উপস্থিত ছিলেন।

বৈঠকে জোট,জুলাই সনদ বাস্তবায়ন, আসন্ন নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব, নেদারল্যান্ডস-বাংলাদেশ দ্বিপাক্ষিক বানিজ্য এবং ডিপ্লোমেটিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

রাষ্ট্রদূত ইউরিস বিশ্বাস করেন যে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন-ই হতে পারে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের একমাত্র পদ্ধতি। এই প্রক্রিয়াতে যেই ধরনের কারিগরি সহায়তা দরকার বাংলাদেশ সরকারকে সেই ব্যাপারে সহায়তা প্রদানে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন রাষ্ট্রদূত ইউরিস।

ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর এবং সেখানে জনগণের ইচ্ছা কার্যকরভাবে প্রতিফলিত হওয়াটাই এখন প্রাথমিক লক্ষ্য।

তিনি বলেন; বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং বানিজ্যিক সমৃদ্ধতায় নেদারল্যান্ডস পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ।

আলেচনাকালে রাষ্ট্রদূত ইউরিস-এর সাথে উপস্থিত ছিলে ন দূতাবাসের রাজনৈতিক এবং জনকূটনীতি বিষয়ক উপ দেষ্টা লুবাইন চৌধুরী।

 

About admin

Check Also

হারানো দুর্গ পুনরুদ্ধারে মরিয়া ফখরুলঃ চ্যালেঞ্জ জানাচ্ছে জামায়াত

রহমত আরিফ ঠাকুরগাঁওঃ দেশের উত্তর জনপদের গুরুত্বপূর্ণ জেলা ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। আসন্ন ত্রয়োদশ …