Breaking News

পত্নীতলায় কারিতাসের মোবাইল ল্যান্ড ক্লিনিক কর্মসূচী অনুষ্ঠিত 

আব্দুল মতিন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – পত্নীতলায় কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চলের আওতাধীন সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী (সিএমএলআরপি-২) প্রকল্প কতৃক উপজেলার পত্নীতলা ও কৃষ্ণপুর ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গনে গ্রাম্য জনগণের ভূমি বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারাভি যান ও সরকারি ভূমি অফিসের সহিত অ্যাডভোকেসী ও সম্পর্ক জোরদারকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উক্ত মোবাইল ল্যান্ড ক্লিনিক কর্মসূ চীতে কারিতাস রাজশাহী অঞলের কর্মসূচী কর্মক র্তা মু. একরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসে বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আ লিমুজ্জা মান মিলন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজে লা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন গ্রাম্য নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, কারিতাসের অন্যান্য কর্মীবৃন্দ, সূধীজন প্রমূখ।
প্রধান অতিথি আলিমুজ্জামান মিলন এসময় উপস্থিত জনগণকে ভূমি বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন এবং সরাসরি ভূমি অফিসে এসে সেবা গ্রহন করার আহ্বান জানান।
আর জমির ভূমি উন্নয়ন কর ও জমি নামজারি বর্তমানে কিভাবে সহজে করা যায় সেই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
এসময় মোবাইল ল্যান্ড ক্লিনিক কর্মসূচীতে উপজেলার আকবরপুর, কৃষ্ণপুর ও পত্নীতলা ইউনিয়নের ১৮টি গ্রামে র ভূমি সমস্যায় জড়িত ৫২জন জনগণ সভায় অংশগ্রহন করেন।
উপস্থিত জনগণের মধ্যে ৯ জন তাদের দলিল ও খতিয়ান নিয়ে সহকারী কমিশনার (ভূমি)কে দেখালে তাদের কাগ জপত্র সরাসরি দেখে জনগণকে উদ্ভুত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও পরামর্শ প্রদান করেন।

About admin

Check Also

ঝিনাইদহে আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহ সদরের খড়িখালী আদর্শ গ্রামে আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক একটি …