Breaking News
Oplus_0

পাইকগাছায় ফুটবল টুর্নামেন্টে চাঁদখালীর শাপলা যুব সংঘ চ্যাম্পিয়ন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চাঁদখালীর কানুয়ার ডাংগা শাপলা যুব সংঘ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

২০ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার রাড়ুলীর শ্রীকন্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আ য়োজক কমিটি টুর্নামেন্টের এ ফাইনাল খেলার আয়োজন করে।

প্রাপ্ত ফলাফলে রাড়ুলীর বাঁকা আব্দুল্লাহ ফুটবল একা ডেমি একাদশ কে ২-১।ব্যবধানে পরাজিত করে চাঁদখা লীর শাপলা যুব সংঘ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি ও পুরস্কার প্রদান করেন পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি জিএম গোলজার আহমেদ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আ ব্দুল আজিজ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল হাশেম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক, বিএনপি নেতা আমিনুর রহমান সরদার, নাজির আহমেদ, আব্দুস সাত্তার, আবুল বাশার বাচ্চু, আ ব্দুস সামাদ, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, মোল্লা ইউনুস
আলী, শামীম জোয়ার্দার, রাজীব নেওয়াজ, ওবায়দুল্লাহ সরদার, ফয়সাল রাশেদ সনি, দীপঙ্কর বাবু,সাদ্দাম হো সেন, ইউপি সদস্য আব্দুল হামিদ গাজী ও রোকনুজ্জা মান মিঠু।

সেরা খেলোয়াড় নির্বাচিত হন চাঁদখালী একাদশের মি লন। খেলা পরিচালনা করেন আব্দুল-াহ আল মামুন জনি, রোকনুজ্জামান ও শেখ আজমল হোসেন। ধারা ভাষ্যে ছিলেন আশরাফ হোসেন ও সাইফুল ইসলাম।

About admin

Check Also

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০ টায় …