Breaking News

পাইকগাছায় মেধা লালন ট্রাষ্টের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান 

 পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ ” খুলনার পাইকগাছায় শিক্ষার মান উন্নয়নে বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী আলহাজ্ব অধ্যাপক শহিদুল ইসলামের প্রতিষ্ঠিত মেধা লালন ট্রাষ্টের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন গাজী র সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠান শুরুর পূর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক এবং রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরব তা পালন শেষে সংক্ষিপ্তভাবে মেধা লালন ট্রাষ্টের পক্ষ থেকে ১০৫জন কলেজ,হাইস্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বাবর আলী গোলদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডঃ আব্দুল গফুর গাজী।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তরুণ কুমার জোয়ার্দার, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, ফসিয়ার রহমান মহিলা কলে জের অধ্যক্ষ উৎপল কুমার বাইন।
উপস্থিত ছিলেন সুপার বাহারুল ইসলাম, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটি’র সভা পতি জিএম মিজানুর রহমান, সাংবাদিক আলাউদ্দিন রাজা,প্রধান শিক্ষক অঞ্জলী রানী শীল অধ্যাপক শফিকুল ইসলাম, শিক্ষক আব্দুল রশি দ,স্বাগত বক্তব্য রাখেন ট্রা ষ্ট্রের প্রতিষ্ঠাতা আলহাজ্ব অধ্যাপক শহিদুল ইসলামের ছেলে শিক্ষার্থী মুবাশশির বিন শহীদ ত্বাহা,শিক্ষার্থী লিমা আক্তারসহ আরও অনেকে।
শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান শেষে আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল প্রকাশ করেন অতিথি ও অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

About admin

Check Also

ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১৩

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ-৪ আসনে নির্বাচন পরবর্তী পৃথক তিনটি সহিং সতায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছে। …