স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী)ঃ পুঠিয়ায় সি এন জির ধাক্কায় বিজন দত্ত (৫৫) নামের এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছে।
নিহত বিজন দত্ত পুঠিয়া রাজ বাড়ি বাজারের মৃত পুলক দত্তের ছেলে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে পুঠিয়া-আড়ানি সড়কের রাজবাড়ি বাজার এলাকার পলাশ জুয়ে লার্স এর সামনে এ দুর্ঘট নাটি ঘটেছে।
স্থানীদের সূত্রে জানাগেছে, শুক্রবার সকালে হাটাহাটি উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে উক্ত সড়কের পৃলাশ জুয়ে লার্স এর সামনে পৌঁছানো মাত্রই পুঠিয়া ত্রিমোহনী বাজার থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী সিএনজি বিজন দত্তকে ধাক্কা দেয়।
সিএনজির ধাক্কায় বিজন দত্ত সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।
এসময় সিএনজিটি পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় বিজন দত্তকে স্থানীয়রা উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লে নিয়ে আসে। স্বাস্থ্যকমপ্লের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। #
Bartabd24.com সব খবর সবার আগে