Breaking News

পুঠিয়ার বেলপুকুরে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির আলোচনা সভা 

স্টাফ রিপোর্টার, পুঠিয়াঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেলপুকুর ইউনিয়নের নির্বাচনী পরিচালনা কমিটির আ লোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪নভেম্বর) বিকাল ৪ টার দিকে রাজশাহীর পুঠিয়ার  উপজেলার বেলপুকুর আইডিয়াল ডিগ্রি কলেজ মাঠে  এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বেলপুকুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক  গিয়াজ উদ্দি নের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও রাজশাহী জেলা বিএ নপি সদস্য, অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আব্দুল রাকিব, রাজশাহী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, মোস্তাক আহমেদ, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়ের আ সাদুল ইসলাম আসাদ, রাজশাহী জেলা যুবদলের সা বেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো, পুঠিয়া উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, বেলপুকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধা রণ সম্পাদক আব্দুর রহমান সরকার, বেলপুকুরিয়া ইউ নিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবু বাক্কার, পুঠিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াশিম আলী, বেলপুকুরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী,  শিবপুর হাট ৪ নং ওয়ার্ড বিএনপির সা ধারণ সম্পাদক শাহ্ আলম প্রমুখ।
উক্ত অনুষ্টানটি পরিচালনা করেন বেলপুকুরিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুদ রানা।
এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত থেকে নির্বাচনী প্রস্তুতি ও দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদা রের বিষয়ে মতবিনিময় করেন।

About admin

Check Also

নওগাঁয় বাংলা ইশারা ভাষা দিবস

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ ‘ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ এই প্রতিপাদ্য নি‌য়ে নওগাঁয় …