Breaking News

বেনাপোল সীমান্তে পিস্তলসহ যুবক আটক

শার্শা প্রতিনিধি :যশোরের বেনাপোল সীমান্তের দৌলতপুর  থেকে একটি পিস্তলসহ আতাউর রহমান না মে একজন আটক করেছে বিজিবি সদস্যরা।
বুধবার (২৮ অক্টোবর) ভোরে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।
আটক বেনাপোল সীমান্তের পুটখালী ইউনিয়নের দৌল তপুর গ্রামের সোলাইমান হোসেনের ছেলে।
বিজিবি জানায়, তাদের কাছে অস্ত্র চোরাচালানের গোঁপন খবর আসে। এসময় বিজিবি সদস্যরা তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
এক পর্যায়ে দৌলতপুর গ্রামের আতাউর রহমানের বাড়ি তে অভিযান চালিয়ে গোলার মধ্য থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।
এসময় অস্ত্র ব্যবসা ও চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহা ম্মদ খুরশীদ আনোয়ার জানান, আটক ব্যক্তির  বিরুদ্ধে অস্ত্র মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজি বির এ ধরণের অভিযান সবসময় অব্যাহত থাকবে।  তিনি চোরাচালান প্রতিরোধে সীমান্তবাসীর সহযোগীতা কামনা করেন।

About admin

Check Also

যদুনাথ স্কুলএ্যান্ড কলেজের ১০৩তম বার্ষিক ক্রীড়া, ও সাসংকৃতিক প্রতিযোগিতার উদ্ভোধন

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধিঃ বাাগেরহাটের শতবর্ষী প্রাচীন বিদ্যাপীঠ যদুনাথ স্কুলএ্যান্ড কলেজ এর ১০৩ তম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *