Breaking News

মতভিন্নতা সত্বেও প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত ও ভাষনকে স্বাগত জানালো এবি পার্টি

ডেস্ক নিউজ:(১৩ নভেম্বর ২০২৫,বৃহস্পতিবা) রপ্রধান উপ দেষ্টার ভাষণে চুড়ান্ত সিদ্ধান্ত বা আদেশের কিছু বিষয়ে ভিন্নমত থাকলেও তাকে স্বাগত জানিয়েছেন আমার বাং লাদেশ পার্টি (এবি পার্টি)।

এক বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আমরা জাতির বৃহত্তর স্বার্থে প্রধান উপ দেষ্টার বক্তব্যকে মেনে নেওয়ার পক্ষে। আমাদের যার যা মত থাকুক না কেন সরকার বা ড. মুহাম্মদ ইউনূস যেহেতু সবদিক বিবেচনা করে একইদিনে গণভোট ও জাতীয় নির্বাচন, উচ্চকক্ষে সংখ্যানুপাতিক ভোটের হিসেবে আসন নির্ধারণ এবং গণভোটে একমত ও ভিন্নমতকে অন্তর্ভুক্ত করে ব‍্যালট তৈরীসহ চুড়ান্ত কিছু নির্দেশনা দিয়েছেন।

আমরা মনেকরি এটা এখনএকটি অপেক্ষাকৃত গ্রহণ যোগ্য সমাধান। সার্বিক বিচারে এই ঘোষণাকে আমরা ইতিবাচক হিসেবে দেখি। আমরা প্রথম থেকেই বলে আসছিলাম রাজনৈতিক দলগুলো যেহেতু পর্যাপ্ত যুক্তি তর্ক ও আলোচনা ইতোমধ্যে শেষ করেছেন তাই এখন সরকারের একটা সমাধানমূলক সিদ্ধান্ত দেয়া এবং রাজ নৈতিক দলগুলোর সেটা মেনে নেয়া ছাড়া আর কোন পথ নেই।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন বিএনপি, জামায়াত সহ সকল রাজনৈতিক দল বিভক্তি পরিহার করে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও আনন্দমুখর পরিবেশে নির্বাচন অংশগ্রহণ করবে এবং দেশকে একটি স্থিতিশীল গণতান্ত্রিক পথে পরিচালনা করবে।

 

About admin

Check Also

হারানো দুর্গ পুনরুদ্ধারে মরিয়া ফখরুলঃ চ্যালেঞ্জ জানাচ্ছে জামায়াত

রহমত আরিফ ঠাকুরগাঁওঃ দেশের উত্তর জনপদের গুরুত্বপূর্ণ জেলা ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। আসন্ন ত্রয়োদশ …