Breaking News

মহেশপুরে পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল

শহিদুল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজের মূল ফটকে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণ করেন নবনির্বাচিত কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ইমন হোসেন, সাধারণ সম্পাদক মোঃ- হামিম হোসেন,এছাড়া সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম শান্ত, মোঃ রাসেল রানা, ইমরান হোসেন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ হোসেন, মোছা: নুসরাত খাতুন,সাংগঠনিক সম্পাদক, মোঃ ইয়াসির আরাফাত, প্রচার সম্পাদক মোঃ রাসেল, দপ্তর সম্পাদক অনিক মিয়া, ক্রীড়া সম্পাদক রাসেল মিয়া এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রেশাদ মিয়াসহ নবগঠিত কমিটির অন্যান্য নেতাকর্মীরা।
আনন্দ মিছিল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জা নিয়ে স্লোগান দেওয়া হয়। উপস্থিত নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের নেতৃত্বেই ছাত্রদল আবারও সংগঠিত ও ঐক্যবদ্ধ হয়েছে।
সামনে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন কর বে।
সমাবেশে বক্তারা আরও বলেন, পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নতুন কমিটি হবে ছাত্রদের অধিকার আদায়ের সংগ্রামী প্ল্যাটফর্ম।
তাঁরা ক্যাম্পাসে গণতান্ত্রিক চেতনা, সংগঠনের শৃঙ্খলা ও ঐক্যের ধারাকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মিছিলে নবীন ছাত্রদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। তারা নতুন নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে।

About admin

Check Also

ঝিনাইদহে আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহ সদরের খড়িখালী আদর্শ গ্রামে আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক একটি …