Related Articles
শহিদুল ইসলাম মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
৮ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় ঝিনাইদহের মহেশপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূ লক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তা রের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার হেলেনা আক্তার নিপা, মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদুর রহমান সাজ্জাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, প্রেসক্লাব মহেশপুর সভাপতি সারোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি ওবাইদুল হক সহ বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,সামাজিক এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের সকল কর্মসূচি সফলভাবে পালন করার বিষয় এবং যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠান উদযাপনে বিভিন্ন দপ্তর কে বন্টন, দিনের কর্মসূ চি সুন্দর ও সু-শৃংখলভাবে করতে প্রয়োজনীয় দিকনির্দে শনা প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার।
Bartabd24.com সব খবর সবার আগে