Breaking News

মুন্ডুমালা পৌর  বিএনপির কর্মীসভা ও সেন্টার কমিটি গঠন

আলিফ হোসেন,তানোরঃ
২০২৬ সালের ফেব্রুয়ারী মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের জন্য বিএন পি সারাদেশ প্রার্থী ঘোষণা করেছেন।
এরই ধারাবাহিকতায় রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচি ব ও উপদেষ্টা পরিষদের  সদস্য মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন।
এদিকে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তিনি দিনব্যাপি তানো রের মুন্ডুমালা পৌরসভার  প্রতিটি ওয়া র্ডের নির্বাচনী কে ন্দ্র কমিটি গঠনের লক্ষে সকল কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এদিন মুন্ডুমালা পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড বিএন পির উদ্যোগে আয়োজিত কর্মীসভা ও সেন্টার কমিটি গঠন অনুষ্ঠানে সংশ্লিষ্ট  ওয়ার্ড  বিএনপির সভাপতিগণের সভাপতিত্বে এবং সম্পাদকগণের সঞ্চালনায় আয়োজিত কর্মীসভা ও সেন্টার কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজে লা বিএ নপির সিনিয়র যুগ্ম-আহবায়ক অধ্যাপক (অবঃ) নুরুল ইসলাম, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁন,কাউ ন্সিলর আতাউর রহমান, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা,চাঁন্দুড়িয়া ইউপি র সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, ফিরোজ কবির, তৌ হিদুর ইসলাম রেজা, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক অরণ্য কুসুম, জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোতালেব হোসেন ও মামুন প্রমুখ।
এছাড়াও তানোর উপজেলা ও মুন্ডুমালা  পৌরসভা বিএ নপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।#

About admin

Check Also

ঝিনাইদহে ছোট ভায়ের বটির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ পারিবারিক দ্বন্দ্বের জেরে ঝিনাইদহ সদর উপজেলায় ছোট ভাই জুয়েলের বটির আঘাতে বড় ভাই …