Breaking News

মোংলায় ইজি বাইকে চাপা দিয়ে হত্যাচেষ্টা, ব্যবসায়ী গুরুতর আহত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোংলায় পূর্বশত্রুতার জেরে ইজি বাইক দিয়ে চাপা দিয়ে এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভি যোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী মো. মনির আকন (৪৫) জানান, তিনি মোংলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নতুন কলোনী এলা কার বাসিন্দা ও পেশায় একজন ব্যবসায়ী।
গত ১৬ জানুয়ারী ২৬ রাত আনুমানিক ১১টার দিকে শাহা দাৎ মোড় থেকে বাসায় ফেরার পথে বিএলএস রোডের তিনতলা ভবনের সামনে পৌঁছালে পেছন দিক থেকে নুর নবী (৩৫) নামের এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বেপরোয়া গতিতে ইজি বাইক চালিয়ে তাকে সজোরে ধাক্কা দেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, আঘাতে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথা, বুকে, দুই হাতের তালু ও বাহু, বাম চোখের ভ্রু এবং দুই হাঁটুতে গুরুতর কাটা ও ফোলা রক্তাক্ত জখম হন।
ঘটনার পর অভিযুক্ত নুর নবী দ্রুত ইজি বাইক নিয়ে পালি য়ে যান।
চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা জাহিদুল, মো. রানা ও শুভ মীরসহ আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অব স্থায় তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে তিনি আইনগত সহায়তার আশায় মোংলা থানায় অভিযোগ দায়ের করে ন।
ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত নুর নবীর সঙ্গে তার পূর্ব থে কেই বিরোধ ও মনোমালিন্য চলছিল এবং সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে মোংলা থানার সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

About admin

Check Also

নওগাঁয় বাংলা ইশারা ভাষা দিবস

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ ‘ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ এই প্রতিপাদ্য নি‌য়ে নওগাঁয় …