এস ইসলাম,লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোর ১ ( লালপুর – বাগাতিপাড়া) আসনে আমার বাং লাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী এএসএম মো কাররেবুর রহমান নাসিম গণসংযোগ করেছে।
শনিবার ( ১৫ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুড়দু ড়িয়া, আরবাব ও লালপুর ইউনিয়নের পাইকপাড়া বাজা র, আটটিকা মোড়, বেরিলাবাড়ী ,রঘুনাথপুর বাজার, সালা মপুর বাজার, রামকৃষ্ণপুর, রহিমপুর এলাকায় গণসংযো গ করেন নাসিম। এসময় তিনি বলেন, দূর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। দল ও প্রতীক দেখে নয় সৎ ও সাহসী ব্যাক্তি দেখে ভোট দিলেই সম্ভব কল্যাণ কর সমাজ উপহার দেয়া।
নির্বাচিত হতে পারলে কর্মসংস্থা নের জন্য কলকারখানা প্রতিষ্ঠা করার উদ্যোগ নিব।
এসময় উপস্থিত ছিলেন এবি পার্টির নেতা আলহাজ্ব হাস মত আলী মারহাবা, আলহাজ্ব আব্দুল আজিজ প্রমুখ।
###
Bartabd24.com সব খবর সবার আগে