লালপুর (নাটোর) প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির ধা নের শীষের প্রার্থী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, মি ডিয়া সেলের সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতু লের গণসংযোগে নারীদের ব্যাপক সমাগম হয়েছে।
পাড়া মহল্লায় যেখানেই যাচ্ছে সেখানেই পটলের বেটিকে দেখা র জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে।
তাকে কাছে পেয়ে আবেগ আপ্লূত হয়ে পড়ছে নারী ভোটা ররা। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত তিনি লালপুর উপজেলার ওয়ালিয়া ও দুয়ারিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগকালে এমন চিত্র দেখা যায়।
আগেরদিন তিনি ২নং ঈশ্বরদী ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রচারণা চালান। এসময় তিনি গ্রামাঞ্চলের ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রার্থ না করেন।
গণসংযোগে তিনি বলেন, আমার বাবা মরহুম ফজলুর রহমান পটল যোগাযোগ প্রতিমন্ত্রী থাকাকালে অসংখ্য কাঁচা রাস্তা পাকা করেছিলেন। কিন্তু পরবর্তীতে স্বৈরাচার হাসিনার শাসনামলে এই এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে।
বিএনপি আমাকে আমার বাবার মতোই কাজ করার সুযোগ দিয়েছে। আমি নির্বাচিত হলে লাল পুর-বাগাতি পাড়ার একটি রাস্তাও কাঁচা রাখব না।
এসময় ব্যারিস্টার পুতুল আরও ঘোষণা দেন, নির্বাচিত হলে এলাকায় শিল্প কারখানা স্থাপন করে স্থানীয়দের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, যাতে যুবসমাজকে জীবি কার সন্ধানে বিদেশে যেতে না হয়। নারীদের স্বাবলম্বী কর তে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করবেন যাতে তাদের সম্মান বৃদ্ধি পায় ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত হয়।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএn নপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ার ম্যান হারুনার রশীদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মো লাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিল মাড়ীয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পরিষ দের চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ রন্জু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা যুবদল সভাপতি আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলিমুদ্দিন, মৎস্যজীবি দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু রায়হান, সহকারী অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন, ওয়ালিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম আরশ, জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান রবিন প্রমুখ।
গণসংযোগে বিভিন্ন গ্রামে সাধারণ ভোটাররা ব্যারিস্টার পুতুলকে স্বাগত জানান এবং ধানের শীষের পক্ষে সমর্থন জানান।
Bartabd24.com সব খবর সবার আগে
লালপুরে পটলের বেটিকে পেয়ে আবেগ আপ্লূত নারী ভোটারা