শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতাঃ
ঝিনাইদহের শৈলকুপায় প্রবীণ হিতৈষী সংঘের সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান।
বুধবার সকাল ১১ টায় শৈলকুপা উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের অস্থায়ী কার্যালয় (উপজেলা পরিষদের ভিতরে) সংগঠনের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা, অসুস্থ সদস্যদের জন্য দোয়া এবং প্রবীণদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
বিশিষ্ট শিল্পপতি বাবু প্রবীর কুমার সাহার পক্ষ থেকে দেও য়া সোয়েটার এবং উপজেলা নির্বাহী অফিসার এর পক্ষ থেকে সরকারী কম্বল বিতরণ করা হয়। প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক এস এম কোবাদ এর সভাপতিত্বে এবং শৈলকুপা সিটি ডিগ্রি কলেজের অবস রপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন এর সঞ্চালনায় এসম য় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপ জেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান।
বিশেষ অতি থি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফি সার মো. বাকী বিল্লাহ উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু,কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র সাহা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আবুল হাসেম প্রমূখ উপস্থিত ছিলেন।
Bartabd24.com সব খবর সবার আগে