Breaking News

সাতক্ষীরা জজ কোর্টে সাবেক পিপি অ্যাড, আব্দুল লতিফ ও তার ছেলে রাসেল আটক

সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরা জজ আদালতের সাবেক পিপি, আওয়ামী লীগ নেতা অ্যাড, আব্দুল লতিফ ও তার ছেলে রাসেলকে আট ক করেছে যৌথ ডিবি পুলিশ।

সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার পাঁচতলা বাড়ি ফ্লাট আকারে উকিল কমিশন করে বিক্রিকালে শুক্রবার (১২) ডিসেম্বর) সকালে খুলনার বয়রা এলাকা থেকে তাদেরক আটক করা হয়।

অ্যাড. আব্দুল লতিফ (৫৮) ও তার ছেলে রাসেল (৩৫) সাতক্ষীরা সদর উপজেলার কামার বায়সা গ্রামের বসি ন্দা। শহরের রসুলপুর এলাকায় তাদের পাঁচতলা একটি আলিশান বাড়ি রয়েছে।

বিগত ২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর তারা বাবা-ছেলে পালিয়ে খুলনায় গিয়ে বয়রা এলাকায় একটি বাড়িতে বসবাস করতেন।

সম্প্রতি তারা সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার পাঁচ তলা বাড়িটি ফ্লাট আকারে বিক্রি শুরু করেন। কিন্তু রেজিস্ট্রি করার জন্য সাতক্ষীরায় আসতে না পেরে উকিল কমিশন করে সাব রেজিস্টারকে খুলনার বয়রায় নিয়ে ফ্লাট রেজিস্ট্রি করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সাতক্ষী রা গোয়েন্দা শাখা পুলিশের (ডিবি) একটি দল খুলনার বয়রা এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে অ্যাড, আব্দুল লতিফ ও তার ছেলে রাসেলকে গ্রেপ্তার করে।

পরে তাদেরকে সাতক্ষীরা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আব্দুল লফিতের নামে চাঁদাবাজি ও হত্যা সহ প্রায় ডজন খানে মামলা রয়েছে বলে জানান গেছে।

সাতক্ষীরা গোয়েন্দা শাখা (ুডবি) পুলিশের পরিদর্শক মো. নিজামউদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিবি হেফাজতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এবিষয় পরবর্তিতে প্রেসব্রিফিং কওে বিস্তারিত জানানো হবে।

About admin

Check Also

গভীর রাতে শীতার্ত মানুষের পাশে মানবিক এসিল্যান্ড,শিবু দাশ

আলিফ হোসেন,তানোরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শত ব্যস্ততার মাঝেও মানবিক দায়িত্ব ভুলে যাননি রাজশাহীর …