Breaking News

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির দ্বি-বার্ষিক নির্বাচনে  সহ-সভাপতি ও  সেক্রেটারিসহ ৫ পদে জামায়াত, দুটিতে বিএনপি প্রার্থীর বিজয়ী

সাতক্ষীরা প্রতিনিধি ।।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে জয়লাভ করেছে জামা য়াত সমর্থিত প্রার্থীরা। বাকি দুটি সদস্য পদে  বিএনপির সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে।

ভোট গণনা শেষে মঙ্গলবার (১১ নভেম্বর) ভোর রাত দেড় টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশbনরা।

এর আগে সোমবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত শিল্পকলা একাডেমির মিলনায়তনে বি রতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১,৬৩০ জন ভোটারের মধ্যে ১১১৩ জন ভোটার তাদের ভোটাধি কার প্রয়োগ করেন।

নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ফলাফল অনুযায়ীরেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কার্যনির্বাহী কমি টির সহ-সভাপতি পদে জেলা জামায়াতের সেক্রে টারি মাওলানা আজিজুর রহমান ৪৫৩ ভোট পেয়ে  জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এড. কামরু জ্জামান ভুট্টো  পেয়েছে ৩১৯ ভোট।

সেক্রেটারি পদে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক ৪৭৫ ভোট পেয়ে জয়লাভ করে ছেন। তার  নিকটতম প্রতিদ্বন্দ্বী  বিএনপির মোঃ মাসুম বিল্লাহ শাহিন পেয়েছেন ৩৪৫ ভোট।

এছাড়া কার্যকরী সদস্য পদে  বিজয়ী হয়েছেন জামায়াত সমর্থিতি মো. জাহিদুল ইসলাম (৪৭৮ ভোট), মাও. হাবিবু র রহমান (৪৬৩ ভোট),  মো. শফিকুল ইসলাম (৪৬০ ভো ট), বিএনপি সমর্থিত শফিকুল আলম বাবু (৪৮৪)  শাহ মো, কামরুজ্জামান কামু ৪৬০ ভোট পেয়ে  জয়লাভ ক রেন।

নির্বাচনে সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭টি পদে মোট ১৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভাইস চেয়ারম্যান পদে ৩জন, সাধারণ সম্পাদক পদে ৩জন এবং কার্যনির্বা হী সদস্য পদে ১২জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

সচেতন সাতক্ষীরাবাসি সমর্থিত প্যানেল থেকে জামায়াত সমর্থিত প্যানেল নির্বাচনে অংশ নেয়। এবং বিএনপি সমর্থিতরা  সমন্বিত নাগরিকরা প্যানেলে  ভোটে অংশ নেয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে ন,  অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, নির্বাচন কমিশনার ডাঃ আবুল কালাম বাবলা, ফরিদা আ ক্তার বিউটি, মো. হাসিবুল ইসলাম সোহান।

প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল।

প্রসঙ্গত, পদাধিকার বলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসা ইটি সাতক্ষীরা জেলা ইউনিটের সভাপতির দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক।

About admin

Check Also

মনিরামপুরের রাজগঞ্জে ভাসমান সেতু দেখতে উপচে পড়া ভিড়

মনিরামপুর থেকে ফিরে শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনাঃমনিরামপুরের রাজগঞ্জে ভাসমান সেতু দেখতে উপচে পড়া ভিড় …