নিজস্ব প্রতিবেদক,চৌগাছা (যশোর) ॥ বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সংসদ সদস্য তারুন্যের অহংকার অনিন্দ্য ইসলাম অমিত বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে মিছিল হয়ে ছে।
বুধবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যেগে মেইন বাস ষ্টান্ড হতে মিছিল শুরু হয়ে তা বাজারের প্রধান প্রধান সড় ক ঘুরে পৌর লাইট চত্ত্বরে এসে শেষ হয়।
মিছিলে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, বিএন পি নেতা কাজী আব্দুল হামিদ, দেলোয়ার হোসেন, তরি কুল ইসলাম ডবলু,জহুরুল ইসলাম বাবু, প্রভাষক ড. জহুরুল ইসলাম, তুহিনুর রহমান তুহিন, আব্দুল মান্নান, মোঃ আব্দু ল, উপজেলা যুবদলের আহবায়ক এমএ মান্নান, যুগ্ম আহবায়ক ফারুক হোসেন, সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, এম ইলিয়াস, ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দিনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসে বকদল, ছাত্রদল, কৃষকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Bartabd24.com সব খবর সবার আগে