Breaking News

অনিয়মের অভিযোগে সাতক্ষীরায় শিশু হাসপাতালে নিয়োগে পরীক্ষা স্থগিত

সাতক্ষীরা প্রতিনিধি:
অনিয়মের অভিযোগে সাতক্ষীরার বেসরকারি প্রতিষ্ঠান ডা. এম.আর. খান শিশু হাসপাতালে জনবল নিয়োগ স্থ’গিত করা হয়েছে।

আগে থেকে চূড়ান্ত করা প্রার্থীদের নিয়োগ দিতে লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হলে শেষ মুহূর্তে তা স্থগি ত করা হয়।

রোববার (৮ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ে এই নিয়োগ নির্বাচনী বোর্ড বসে।

হাসপাতালের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।

বিষয়টি জানার পর তিনি ওই পাতানো নিয়োগ বোর্ড
বাতিল করার নির্দেশ দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালের ৬টি পদের বিপ রীতে নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণের লক্ষ্যে প্রায় ৩০ জন প্রার্থী আবেদন করেন।

হাসপাতালের ৬টি পদের মধ্যে রয়েছে ডাক্তার, প্রশাসনিক কর্মকর্তা, অমুসলিম নার্স, প্যাথলজি টেকনোলজিস্ট, সহ কারী ডাক্তার ও নৈশপ্রহরী।

নিয়ম অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রণের কথা থাকলেও রোববার বেলা ১১টায় সরাসরি প্রার্থীদের মৌ খিক পরীক্ষা নেওয়া শুরু হয়। অভিযোগ রয়েছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে আগে থেকেই ৬ জন প্রার্থীকে চূড়ান্ত করে রাখা হয়েছিল এবং মৌখিক পরীক্ষা ছিল
কেবল একটি আনুষ্ঠানিকতা।

সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের নেতৃত্বে নিয়োগ বোর্ডে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ লিয়াকত পারভে জ, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. জয়ন্ত কুমার সরকার, শিশু হাসপাতাল প্রতিনিধি ডা. অসিত কুমার স্বর্ণ কার, ডা. আরমান বাসার, শিশু হাসপাতালের সচিব এম. জামান খান।

নিয়োগের বিষয়ে প্রশ্ন করা হলে হাসপাতালের সচিব এম. জামান খান স্বীকার করেন যে লিখিত পরীক্ষা নেওয়া হয়নি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যা ভালো
মনে করেছেন, সেটাই করেছেন। তবে প্রার্থী আগে চূড়ান্ত করার বিষয়টি সঠিক নয়।

এ বিষয়ে সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল বলেন, রোববারের নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে।

জেলা প্রশাসক স্যার পুনরায় লিখিত পরীক্ষার মাধ্যমে স্বচ্ছভাবে এই নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত নিয়োগ প্রক্রিয়া স্থগিত করায় সাধারণ প্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

About admin

Check Also

যথাযথ মর্যাদায় ঝিকরগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আফজাল হোসেন চাঁদ,ঝিকরগাছা : যশোরের ঝিকর গাছা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও …