ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে অনুমোদন ছাড়াই মিষ্টি উৎপাদন ও বিক্রির অভিযোগে আলোচিত সেই সুইট হোটেলে অভিযান চালি য়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জেলা প্রশাসন।
অভিযানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।বুধবার (৪ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন।
আদালত সু ত্রে জানা যায়, রমজানে বাজার তদারকি ও নিরাপদ খাদ্য উৎপাদন এবং বিক্রয় নিশ্চিত করার জন্য
বিএসটিআই ও জেলা প্রশাসন অভিযান চালায়। শহরের বিভিন্ন ফলের দোকান, তেল পাম্পসহ বেশ কয়েকটি প্রতি ষ্ঠানে অভিযান চালায় তারা।
অভিযানে সুইট হোটেল এন্ড রেস্টুরেন্টে প্রয়োজনীয় অনু মোদন ও লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠানটি মিষ্টি উৎপাদন ও বিক্রি করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর ৩০ /৩০ ধারা অনুযায়ী ১০ হাজার টাকার জরিমানা করে আদালত।
অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহ কারী কমি শনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান সেসময় বিএ সটিআই কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার খাইরুল ইসলাম ও পরিদর্শক মামুনুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Bartabd24.com সব খবর সবার আগে