Related Articles
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলার মংগলপাড়া এলাকায় অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কাটা প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের মাধ্য মে অভিযান পরিচালনা করা হয়।জানা গেছে, মঙ্গলবা র(১০মার্চ) দিবাগত রাতে পুঠিয়া উপজেলা সহকারী কমি শনার (ভুমি) শিবু দাশ অভিযান পরিচালনা করেন। কিন্ত্ত অত্যন্ত দুর্গম এলাকা হওয়ায় দুর্বৃত্তরা অভিযানের উপ স্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
এ সময় উচ্চ আদালতের আদেশ অমান্য করে আবাদ যোগ্য কৃষিজমির উপরিভাগের উর্বরা মাটি(টপসয়েল) কাটার সঙ্গে যুক্ত একটি এস্কেভেটর যান্ত্রিকভাবে অকে জো করে দেয়া হয় এবং ফসলি জমির টপসয়েল কাটা বন্ধ করে দেয়া হয়। অনুমতি ব্যতীত শ্রেণী পরিবর্তন করা র অপরাধে জমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ বলেন, ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি টপসয়েল কাটার সঙ্গে যুক্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।#
Bartabd24.com সব খবর সবার আগে