Breaking News

আঙ্গুর চাষে সাফল্য: কৃষিমন্ত্রীর হাতে সীডলেস আঙ্গুর তুলে দিলেন চুয়াডাঙ্গার জীবননগরের উদ্যোক্তা রুহুল আমিন

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগরের সফল কৃষি উদ্যোক্তা মো. রুহুল আমিন তার খামারে উৎপাদিত দুই প্রজাতির সীডলেস আঙ্গুর উপহার দিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদকে। মঙ্গলবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে তিনি নি জ বাগানের আঙ্গুর মন্ত্রীর হাতে তুলে দেন।
এসময় মন্ত্রী বলেন, দেশে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষের বিস্তৃত সম্ভাবনা রয়েছে, বিশেষ করে জলবায়ু উপযোগী উন্নত জাতের ফল উৎপাদনে উদ্যোক্তাদের অগ্রগতি কৃষি খাতে নতুন দৃষ্টান্ত। তিনি রুহুল আমিনের উদ্যোগকে সাধু বাদ জানিয়ে উচ্চমূল্যের ফল চাষে সরকার প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও নীতিগত সহযোগিতা অব্যাহত রা খবে বলে আশ্বাস দেন।
প্রসঙ্গত, রুহুল আমিন এক যুগেরও বেশি সময় ধরে জী বননগরে তার প্রতিষ্ঠিত ‘রুহুল এগ্রো লিমিটেড’ ও ‘গ্রীণ প্লানেট এগ্রো’ খামারে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন জাতের আঙ্গুরের পরীক্ষামূলক চাষ চালিয়ে আসছেন।
দীর্ঘ গবেষণা, জাত নির্বাচন ও আধুনিক ব্যবস্থাপনার মা ধ্যমে তিনি স্থানীয় আবহাওয়ায় সাফল্যের সঙ্গে বীজবি হীন আঙ্গুর উৎপাদনে সক্ষম হন।
কৃষি সংশ্লিষ্টদের মতে, দেশে আঙ্গুরের অধিকাংশ চাহিদা আমদানিনির্ভর। স্থানীয়ভাবে মানসম্মত আঙ্গুর উৎপাদন বাড়লে আমদানি ব্যয় কমবে এবং কৃষকদের জন্য নতুন বাজার তৈরি হবে।
রুহুল আমিন বলেন, “সঠিক প্রযুক্তি ও বাজারসংযোগ নিশ্চিত করা গেলে দেশেই বাণিজ্যিকভাবে উন্নত জাতের আঙ্গুর উৎপাদন দ্রুত সম্প্রসারণ সম্ভব।”
বৃহৎ পরিসরে চাষ সম্প্রসারণের পরিকল্পনাও তার রয়ে ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চুয়াডাঙ্গার অনু কূল আবহাওয়া উচ্চমূল্যের ফল চাষে এ অঞ্চলের সম্ভাব নাকে আরও বাড়িয়ে দিয়েছে। উদ্যোক্তাদের এ উদ্যোগ স্থানীয় কৃষিতে নতুন আশা জাগাচ্ছে।

About admin

Check Also

গড়েয়ায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ আম্বিয়া খোলা আকাশের নীচে দিন কাঁটছে

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ গড়েয়াশ বয়সের ভারে নুয়ে পড়েছেন ৮৫ বছরের বৃদ্ধা আম্বিয়া বেগম। ঠাকুরগাঁও …