Breaking News

আদমদীঘিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধঃ বগুড়ার আদমদীঘিতে বিএন পি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষি ত উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আহনাফ তাহমীদ আলিফ (২১) কে পুলিশ গ্রেপ্তার করেছে।
  মঙ্গলবার সকালে তাকে আদমদীঘি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আহনাফ তাহমীদ আলিফ উপজেলা সদরের পশ্চিম বাজার এলাকার আব্দুস সালামের ছেলে ও উপ জেলা ছাত্রলী গের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়,  ২০২৪ সালের ৪ আগস্ট আদ মদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আও য়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী কক টেল, পেট্রোল সাব ল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত দলবদ্ধ হয়ে আদমদী ঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসে হামলা, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিলা ও তারেক রহমানের ছবিতে অগ্নিসং যোগ ও চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আ সবাবপত্র ভাংচুর করে।
এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট আওয়ামীলীগের নেতা-কর্মী দের নাম উল্লেখ-সহ অজ্ঞাত মোট ২৫০জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা হয়।
এ মামলায় মঙ্গলবার সকালে আহনাফ তাহমীদ আলিফকেগ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস.এম মোস্তাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন।#

About admin

Check Also

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত   

(শার্শা) উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের শা র্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে …

One comment

  1. আদমদীঘিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার