Breaking News

আদমদীঘিতে মাছ ব্যবসায়ীর পুকুরে বিষ দিয়েু সাড়ে ৬ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে এক ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীর পুকুরে বিষ দিয়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার সান্তাহারইউনিয়নের উথরাইল গ্রামের খানপাড়ায় ঘটনাটি
ঘটেছে।

রবিবার দুপুরে সাকায়েত হোসেন সবুজ নামের ভুক্তভোগী ওই ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে জানা গেছে, ওই গ্রামের পেয়ার
আহম্মেদের ছেলে সাকায়েত হোসেন সবুজ প্রায় এক
যুগ ধরে বেশ কয়েকটি পুকুরে কাতলা, সিলভার, ব্ল্যাক
কার্প, বাটা, জাপানি ও টেংরাসহ দেশীয় নানা প্রজাতির
মাছ চাষ করে আসছিলেন। শুক্রবার দিবাগত রাতে কে বা কারা তাঁর তিন বিঘার একটি পুকুরে বিষ প্রয়োগ করে
মাছগুলো মেরে ফেলে।

শনিবার সকাল ৮টায় তিনি পুকুরে গিয়ে মাছগুলো ভাস তে দেখেন। এতে প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় ৬ লাখ ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর
রহমান জানান, থানায় লিখিত অভিযোগ দায়েরের বিষয় টি নিশ্চিত করে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিেেছন। #

About admin

Check Also

হরিণাকুন্ডুতে কৃষকদল নেতা নিহতের ঘটনায় ১২ জনের নামে মামলা,

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার কাপাশহাটিয়া ইউনি য়ন কৃষকদলের নেতা নিহতের ঘটনায় হরিণাকু-ু উপজে লা …