Breaking News

আয়াতুল্লাহ খামেনির শাহাদাতে জামায়াত আমিরের শোক

ডেস্ক নিউজ:বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান তার ফেরিফাইড ফেসবুক পেজে বলেছেন, ‘(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদে আমি গভীরভাবে শোকাহত।’
রোববার (১ মার্চ) সকালে তিনি এ শোক প্রকাশ করেন।
ডা: শফিক বলেন, ‘শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা।
মহান আল্লাহ তাদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন।’
জামায়াত আমির বলেন, ‘মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থি রতা ইতোমধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁ কির মুখে ফেলেছে।
এই পরিস্থিতি যদি আরো সামরিক উত্তেজনার দিকে যায়, তবে তা শুধু একটি দেশের নয় পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে।
পবিত্র রমজান মাসে যেকোনো ধরনের হামলা বিশ্ব জুড়ে সাধারণ মানুষে র হৃদয়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি কর বে এবং বিশ্বশা ন্তিকে আরো বিপন্ন করবে।’
তিনি বলেন, ‘আমি যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানসহ সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানাই অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করুন, সর্বোচ্চ সংযম প্রদর্শন করুন এবং কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আ সুন।
আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এখন সবচেয়ে জরু রি।’
তিনি আরো বলেন, ‘বিশ্বশান্তি রক্ষায় জাতিসঙ্ঘ ও বিশ্ব নেতাদের এখনই কার্যকর ভূমিকা নিতে হবে।

About admin

Check Also

জুলাই সনদ বাস্তবায়ন করে জনমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন:মতিউর রহমান আকন্দ

।। মতিউর রহমান আকন্দ ॥ সুদীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় জেল-জুলুম, নির্যাতন, আয়নাঘর, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক …

One comment

  1. আয়াতুল্লাহ খামেনির শাহাদাতে জামায়াত আমিরের শোক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *