ইসরাইলি ৭ জন পণবন্দীকে রেড ক্রসের হাতে হস্তান্তর!!

আন্তর্জাতিক ডেস্ক:ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রথম দফায় সাতজন ইসরাইলি পণবন্দীকে রেড ক্রসের হাতে হস্তান্তর করেছে।

মুক্তি পাওয়া সাত পণবন্দী কিছুক্ষণ আগে সীমান্ত অতিক্রম করে ইসরাইলে প্রবেশ করেছেন। ইসরাইলি সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

তারা এখন প্রাথমিক অভ্যর্থনা কেন্দ্রের দিকে যাচ্ছেন। ইসরা ইলের দক্ষিণাঞ্চলে ওই কেন্দ্রেই তারা তাদের পরিবারের সদ স্যদের সাথে মিলিত হবেন।

প্রথম দফায় যে সাতজন মুক্তি পেয়েছেন, তাদের নাম নি শ্চিত করেছে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা হলেন এইতান মর, গালি বারম্যান, জিভ বারম্যান, ওমরি মিরান, আলন ওহেল, গাই গিলবোয়া-ডালাল, মাটান আংরেস্ট।

এদিকে ‘দ্য হোস্টেজ ও মিসিং ফ্যামিলিজ ফোরাম’ সামাজি ক যোগাযোগমাধ্যমে ‘ওয়েলকাম হোম’ পোস্ট করে মুক্তি পাওয়াদের স্বাগত জানিয়েছে।

এ সংগঠনটি পণবন্দীদে র মুক্তির দাবিতে ব্যাপক প্রচার চালিয়ে আসছিল।

সংগঠনটি বলেছে, ‘আমাদের সংগ্রাম শেষ হয়নি। শেষ পণব ন্দীর অবস্থান শনাক্ত ও যথাযথ দাফনের জন্য ফেরত না পাওয়া পর্যন্ত এই সংগ্রাম শেষ হবে না। এটি আমাদের নৈতি ক দায়িত্ব।’

সূত্র : বিবিসি

About admin

Check Also

আয়াতুল্লাহ খামেনির শাহাদাতে জামায়াত আমিরের শোক

ডেস্ক নিউজ:বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান তার ফেরিফাইড ফেসবুক পেজে বলেছেন, ‘(ইন্না লিল্লাহি …

One comment

  1. ইসরাইলি ৭জন পণবন্দীকে রেড ক্রসের হাতে হস্তান্তর