Breaking News

কোন সংবিধান অনুযায়ী ঈদ সালামির ছড়াছড়ি !!

মোঃ ইয়াকুব আলী:: কোন সংবিধান অনুযায়ী দেশ জুড়ে ঈদ সালামির লক্ষ লক্ষ টাকার ছড়াছড়ি!।
 ঈদের আনন্দ ভাগাভাগি এবং ঈদ ঊদযাপন করতে ঈদ সালামির টাকা অসহায় ও ছিন্নমুল মানুষের মধ্যে  বিতরন করেছে এম পি  ও মন্ত্রীসহ দেশের বৃত্তবা নরা।
চলতি সপ্তাহে এলাকা ভিত্তিক তারা বেশ ব্যস্ত সময় কাঁটিয়েছেন । অবশ্য আমাদের দেশে ঈদ সালামির টাকা বিতরন নিয়ে দেশের সংবিধানে তেমন কিছু বলা নেই।
তবে এ প্রসংগে মহান আল্লাহ তাআলার বিধানে সব আছে। বিশেষ অনুগ্রহ হচ্ছে ঈদ। ঈদ অর্থ উৎসব। ইসলাম ধর্মের অনুসারীদের প্রধান ধর্মীয় উৎসব কে ঈদ বলা হয়। 

সব মুসলিম উম্মাহর মাঝে আনন্দ ও খুশির বার্তা নিয়ে আসে এই ঈদ।

ঈদের দিন শিশু-কিশোরদের বিশেষভাবে আকর্ষণ করে ঈদি বা ঈদ সালামি। বড়দের পক্ষ থেকে পাওয়া এই সালামি শিশুদের ঈদ আনন্দ বাড়িয়ে দেয় দ্বিগুণ।
ইসলামের দৃষ্টিতে ঈদ সালামি দেওয়ার এ প্রচলনে কোনো আপত্তি বা ধর্মীয় বাধা-নিষেধ নেই। বরং এটি একটি সুস্থ ও সুন্দর সামাজিক রীতি।
এর মাধ্যমে ছোটদের প্রতি স্নেহ, মমতা ও ভালো বাসার বহিঃপ্রকাশ ঘটে।
ইসলামের দৃষ্টিতে মানুষকে খুশি করা মর্যাদাপূর্ণ কা জ। তা ছাড়া ইসলামে উপহার দেওয়া-নেয়ার প্রতি উৎসাহিত করা হয়েছে। কেননা এতে পারস্পারিক বন্ধন সুদৃঢ় হয়।
প্রিয় নবী রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে আল্লাহর সন্তুষ্টির জন্য (কাউকে কিছু) দেয়, আল্লাহর সন্তুষ্টির জন্যই দেওয়া থেকে বিরত থাকে; আল্লাহর সন্তুষ্টির জন্যই যে ভালোবাসে আর আল্লাহর জন্যই যে ঘৃণা করে, সে তার ইমান পূর্ণ করল’। (তিরমিজি: ২৫২১)
অন্য হাদিসে আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, রাসূলু ল্লাহ (সা.) বলেছেন,পরস্পর হাদিয়া দাও,মহব্বত বৃদ্ধি পাবে’। (আল আদাবুল মুফরাদ: ৫৯৪)
তবে ঈদ সালামি দেওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষ রাখা দরকার। তা হলো-
আমাদের দেশে ঈদ সালামি পাওয়ার জন্য ছোটরা বড়দের পা ছুঁয়ে সালাম করে। এটি অনৈসলামিক কালচার। এটা করা থেকে বিরত থাকতে হবে।
 কেউ এটি করলে তাকে নিষেধ করতে হবে
সেলামি দেওয়ার ক্ষেত্রে ছোট ভাই-বোন ও সন্তানদের কাউকে দেওয়া হবে আর কাউকে বঞ্চিত করা হবে-এমনটি যেন না হয়।
এতে কারো মনে আঘাত লাগতে পারে। যা পারস্প রিক মনোমালিন্যেরও কারণ হতে পারে। সবাইকে সমানভাবে উপহার দেওয়া জরুরি নয় বরং বয়স ও অবস্থা অনুযায়ী কমবেশি করা যাবে।
যেমন বড়কে বেশি আর ছোটকে কম,বিবাহিতকে এক রকম অবিবাহিতকে অন্য রকম এতে কোনো আপত্তি নেই।
 ছোট ছেলে-মেয়েরা হাতে টাকা পেয়ে আজে বাজে ও গুনাহের কাজে ব্যয় না করে সেদিকে অবশ্যই  আমাদের সবাইকে নজর রাখতে হবে।

About admin

Check Also

নির্বাচন ও ইসলামী দৃষ্টি ভঙ্গি

: প্রভাষক জাহাঙ্গীর আলম : ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা।  সেখানে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনার …

6 comments

  1. ইসলামের দৃষ্টিতে ঈদ সালামি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *