Breaking News

ঈদে নৌপথে কড়া নিরাপত্তা: পশ্চিম জোনে কোস্ট গার্ডের বিশেষ টহল, যাত্রীদের জন্য ৯ দফা নির্দেশনা

মোঃ আবু বকর সিদ্দিক মোংলা বাগেরহাট :
উপকূল ও নদীপথে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন।
ঈদকে কেন্দ্র করে নৌপথে যাত্রী চলাচল বেড়ে যাওয়ায় সম্ভাব্য দুর্ঘটনা ও নাশকতা প্রতিরোধে দিনরাত টহল, তল্লা শি এবং জনসচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে বাহিনীটি।
শনিবার (১৪ মার্চ ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চি তে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ, চোরাচালান দমন এবং নৌপ থে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, যৌ থ অভিযান ও সাঁড়াশি অভিযান পরিচালনা করছে এ বাহিনী।
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে পশ্চিম জোনের দায়িত্ব পূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
খুলনার রূপসা, কয়রা, নলিয়ান, বাগেরহাটের মোংলা, শরণখোলা এবং সাতক্ষীরা জেলার কৈখালীসহ গুরুত্ব পূর্ণ লঞ্চ, খেয়া ও ফেরিঘাটগুলোতে কোস্ট গার্ডের বিশেষ টহল পরিচালিত হচ্ছে।
একই সঙ্গে সন্দেহজনক ব্যক্তি ও নৌযান তল্লাশি, যাত্রী দের ব্যাগ স্ক্যান, লিফলেট বিতরণ এবং মাইকিংয়ের মাধ্য মে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।
নৌযাত্রা নিরাপদ রাখতে যাত্রী ও লঞ্চ মালিকদের জন্যও বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে কোস্ট গার্ড।
অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে অতিরিক্ত যাত্রী পরিবহন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে যাত্রীদের অতিরিক্ত ভিড়ে লঞ্চে না ওঠা, লঞ্চে র ছাদে অবস্থান না করা এবং নিজের জীবনের ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় না করা, পন্টুন ও লঞ্চে ধীরে এবং সুশৃঙ্খলভাবে চলাচল করা, জানমালের নিরা পত্তার বিষয়ে সর্বদা সতর্ক থাকা এবং বিশেষ করে বৃদ্ধ, নারী ও শিশুদের প্রতি যত্নবান হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নদীপথে জলযান চালানোর সময় অতিরিক্ত গতি বা এলোমেলোভাবে চালানো থেকেও বিরত থাকার কথা বলা হয়েছে।
কোস্ট গার্ড সূত্র জানায়, ঈদকে কেন্দ্র করে কোনো ধরনে র নাশকতামূলক কর্মকাণ্ড যেন দুষ্কৃতিকারীরা ঘটাতে না পারে সে জন্য বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে কোস্ট গার্ডের টহল দল।
এ বিষয়ে ব্রিফিং প্রদান করেন বিসিজিএন মনসুর আলীর ইলেক্ট্রিক্যাল অফিসার লেফটেন্যান্ট কমান্ডার এ এস এম ফাহাদুজ্জামান।
কোস্ট গার্ড আরও জানিয়েছে, ঈদের আগে ও পরে যাত্রী দের নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে এ বিশেষ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।
যে কোনো জরুরি প্রয়োজনে কোস্ট গার্ডের হটলাইন নম্বর ০১৭৬৯-৪৪৪৯৯৯ এ যোগাযোগ করার জন্য যাত্রী দের অনুরোধ জানানো হয়েছে।
উপকূল ও নদীপথে নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গা র্ডের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রী ও স্থানী য়রা।
তাদের আশা, এই কার্যক্রমের ফলে ঈদে ঘরমুখো মানু ষের নৌযাত্রা হবে আরও নিরাপদ, স্বস্তিদায়ক এবং আনন্দময়।#

About admin

Check Also

হরিণাকুন্ডুতে কৃষকদল নেতা নিহতের ঘটনায় ১২ জনের নামে মামলা,

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার কাপাশহাটিয়া ইউনি য়ন কৃষকদলের নেতা নিহতের ঘটনায় হরিণাকু-ু উপজে লা …

6 comments

  1. **heroup**

    HeroUP is a premium mens wellness formula designed to support sustained energy, physical stamina, and everyday confidence.

  2. **nativegut**

    NativeGut is a precision-crafted nutritional blend designed to nurture your dog’s digestive tract.

  3. **aqua sculpt**

    AquaSculpt is a high-quality metabolic support supplement created to help the body utilize fat more efficiently while maintaining steady, reliable energy levels throughout the day.

  4. **purdentix**

    PurDentix is a revolutionary oral health supplement designed to support strong teeth and healthy gums. It tackles a wide range of dental concerns

  5. **primebiome**

    The bodys natural process of skin cell renewal is essential for preserving a smooth, healthy, and youthful-looking complexion.

  6. **prosta peak**

    Prosta Peak is a high-quality prostate wellness supplement formulated with a comprehensive blend of 20+ natural ingredients and essential nutrients to support prostate health

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *