Related Articles
চারঘাট(রাজশাহী)প্রতিনিধি :রাজশাহীর চারঘাটে বিএ নপির সহ-সভাপতিকে পিটিয়ে হত্যার অভিযোগে নিহতের ছেলের দায়েরকৃত মামলা নিয়ে কোন ধরনের চালাকি করবেন না বলে হুশিয়ারী উচ্চারন করে এমপি আবু সাই দ চাঁদ।
তিনি বলেছেন, আমি আমার জীবনে কখনও কোন ধর নের অন্যায়কে সমর্থন করিনি। আজকে এরশাদ আলী ভাইয়ের কি অপরাধ ছিল, কেন তাকে পিটিয়ে হত্যা করা হলো। তিনি তো ছিলেন একজন
দিন মজুর। এ িবলেই কান্নায় ভেঙ্গে পড়েন এমপি আবু সাইদ চাঁদ। শনিবার বিকেলে নিহত এরশাদ আলীর লাশ ময়না তদন্ত শেষে নিহতের বাড়ীতে জানাযায় অংশ গ্রহন করে এমপি চাঁদ এ কথা বলেন।
তিনি বলেন, এরশাদ আলীর হত্যার ন্যায় নিশ্চিত করতে পুলিশকে কঠোর ভুমিকা পালন করতে হবে। দ্রুত সময়ের মধ্যে প্রকৃত অপরাধীকে গ্রেফতার করুন।
এরশাদ আলী এই পরিবারের এক মাত্র উপার্জনক্ষম ব্যাক্তি। ২টি মেয়ে ,১টি ছেলে ও একামত্র স্ত্রী রয়েছেন।
কিভাবে চলবে এদের সংসার। মানুষ কত কঠিন হয়ে এক জন মানুষকে পিটিয়ে হত্যা করতে পারে। আমি চাই দ্রুত গ্রেফতার করে কঠিন শাস্তি নিশ্চিত হবে।
চারঘাট-বাঘায় কোন সন্ত্রাসী বা চাদাবাজদের কোন ঠায় হবে না। আমার দলের মধ্যেও কেউ থাকলে আপনারা ভালো হয়ে জান। সামনে কঠিন সময় আসছে।
কেউ পার হতে পারবেন না। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ করে কেউ দলের বদনাম করলে দ্রুত তাদের বিরুদ্ধে দলীয় ও আইনগত কঠিন সিদ্ধান্ত নেয়া হবে।
সব শেষে নিহতের পরিবারের পাশে থাকার প্রত্যায় জানা ন এমপি চাঁদ। সেইসঙ্গে দলের সকল নেতাকর্মীদের এর শাদ আলীর পরিবারের পাশে থাকার জন্য আহ্বান জা নান।
পরে নিহত এরশাদ আলীকে সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন্য করা হয়।
এসময় অণ্যদের মধ্যে আরও বক্তব্য রা খে, রাজশাহী-৬ আসনের প্রতিদ্বন্দী জামায়াতের প্রার্থী নাজমুল হক, উপ জেলা বিএনপির সভাপতি সাবেক মেয় র জাকিরুল ইস লাম বিকুল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদ ক সাব্বির হো সেন মুকুট প্রমুখ।
Bartabd24.com সব খবর সবার আগে