Breaking News

ঐক্য ও জাতীয় সরকারের কথা বললেও শুরুতেই বিএনপির একদলীয় নীতি স্পষ্ট :মজিবুর রহমান মঞ্জু

ডেস্ক নিউজ:আমার বাংলাদেশ পার্টি ( এবি পার্টি) দিনা জপুর জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপ লক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনাজপুর বিরামপুর উপজেলার একটি মিলা নায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে এবি পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং রাজনৈ তিক কর্মীরা অংশগ্রহণ করেন।

জেলা আহবাহক শহিদুল ইসলাম এর সভাপতিত্বে সদস্য সচিব শাহিনুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, বিএনপি পূর্বে ঘোষণা দিয়েছিল যে তারা ক্ষমতায় গেলে একটি জাতীয় সরকার গঠন করবে এবং সকল রাজনৈতিক পক্ষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদে শ গড়ে তুলবে।

জনআকাঙ্ক্ষা বুকে ধারণ করে তারা বলেছিল ‘সবার আগে বাংলাদেশ’ হবে তাদের মূলনীতি।

কিন্তু বাস্তবে ক্ষমতার রাজনীতিতে এসে তারা তাদের সেই রাজনৈতিক অঙ্গীকার থেকে সরে যাচ্ছে বলেই প্রতীয়মান হচ্ছে।

তিনি আরও বলেন, ঐক্য ও জাতীয় সরকার গঠনের পরিবর্তে শুরুতেই তাদের একদলীয় নীতির বহিঃপ্রকাশ লক্ষ্য করা যাচ্ছে, যা দেশের জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সকল রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা জরু রি বলেও তিনি মন্তব্য করেন।

বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধা রণ সম্পাদক ও যুব পার্টির আহবায়ক শাহাদাতুল্লাহ টুটুল বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনীতি হলো জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার রাজনীতি।

তাই শুরু থেকেই সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কারণ ইতিহাস বলে, ক্ষমতায় যাওয়ার পর অনেকেই তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেন না।
তিনি বলেন, এবি পার্টি সবসময় সরকারের ভালো কা জের প্রশংসা করবে এবং জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত হলে তার যৌক্তিক সমালোচনা করবে। তিনি আরও বলেন, রাষ্ট্র মেরামতের এই সময়ে যুব সমাজের কোনো বিকল্প নেই।

দেশের উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে যুবকদেরকেই নিজ তাগিদে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা সেক্রেটা রি মুহাদ্দিস এনামুল হক,এবি পার্টি রংপুর বিভাগীয় সাং গঠনিক সম্পাদক আব্দুল বাসেত মারজান, সহ সাংগঠ নিক সম্পাদক আবু বকর সিদ্দিক, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির দিনাজপুর জেলা সভাপতি আবুল কালাম আজাদ, দিনাজপুর জেলা এবি পার্টি, এবি যুব পার্টি ছাএ পক্ষ,সহ স্হানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ রংপুর, নিলফা মারী,জয়পুরহাট জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরু ত্বারোপ করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

 

About admin

Check Also

জুলাই সনদ বাস্তবায়ন করে জনমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন:মতিউর রহমান আকন্দ

।। মতিউর রহমান আকন্দ ॥ সুদীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় জেল-জুলুম, নির্যাতন, আয়নাঘর, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক …

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *