Breaking News

ওষুধ বিক্রেতার কান্ড বিধবাকে কু-প্রস্তাব থানায় অভিযোগ 

রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী নওগাঁর নিয়ামতপুর উপজেলার খড়িবাড়ি হাটের ওষুধ ব্যবসায়ির বিরুদ্ধে বিধবা নারীকে কু-প্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভিকটিম নারী বাদি হয়ে ওষুধ ব্যবসায়ির বিরু দ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্ত ব্যবসায়ির নাম বাবুল হোসেন(৪৫)।তিনি সাদা পুর গ্রামের মৃত গফুর আলীর পুত্র ও একটি রাজনৈতিক দলের ওয়ার্ড দায়িত্বশীল।
ভিকটিম নারী অভিযোগ করে বলেন, তাকে অভিযোগ তুলে নিতে বাবুল বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে, নইলে ভোটের পর তাকে এলাকাছাড়া করা হবে।
অভিযোগে বলা হয়েছে, বিবাদী বাবুল তার প্রতিবেশী ও পেশায় একজন ফার্মেসী দোকানদার।প্রায় ৯ মাস আগে তার স্বামী- মারা গেছে।
স্বামী মারা যাবার পূর্বে যখন অসুস্থ ছিলেন তখন তিনি বিবাদীর দোকান থেকে ঔষুধ কিনতেন।
তখন থেকে বিবাদী তাকে দিকে কুনজরে দেখতেন এবং খারাপ ভাষায় কুপ্রস্তাব দিতেন। এর পর বিবাদী তার মোবাইল নাম্বার সংগ্রহ করে বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার থেকে ফোন দিয়ে কুপ্রস্তাব দিতেন।
তিনি বিবাদীকে অনেক বার এমন কুপ্রস্তাব দিতে নিষেধ করেন। কিন্তু বিবাদী প্রায় প্রতি নিয়ত তাকে অনেক বির ক্ত করতেন। ভিকটিম মান-সম্মানের ভয়ে কাউকে কিছু বলতে পারতেন না।
বিবাদীর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিবাদী তাকে বিভিন্ন ধরণের হুমকী প্রদান করতেন এবং  তার ভয়ে তিনি স্বা মীর বাড়ী ছেড়ে নিজ বাবার বাড়ীতে অবস্থান করেন।
সেখানে ফোন করলে তিনি তাকে  ফোন করতে নিষেধ করেন। হঠাৎ গত ১৪ জানুয়ারি  বিবাদী আমার শশুড় বাড়ীতে গিয়ে আমার নামে দুর্নাম করে, সে বলে আমি নাকি তাকে কুপ্রস্তাব দিয়ে প্রতি নিয়ত বিরক্ত করি। উক্ত বিষয়কে কেন্দ্র করে বিবাদী আমার বাড়ীতে ঝামেলা সৃষ্টি করেন। বিবাদী আমাকে এতো বেশী জ্বালাতন করছে যা আমার পক্ষে সহ্য করা সম্ভাব হচ্ছে না। আমি নিরুপায় হয়ে থানায় অভিযোগ করেছি।
এবিষয়ে জানতে চাইলে বাবুল হোসেন বলেন,তিনি ওয়ার্ড দায়িত্বশীল ও ওষুধ ব্যবসায়ি, তিনি বলেন,ওই নারীর কা ছে দোকানের বাকি টাকা চাওয়ায় সে এসব করছে।
তিনি বলেন, ঘটনা পুলিশ তদন্ত করেছে। এমনকি এলাকা র কেউ এমন বা তার আত্মীয়-স্বজন এবিষয়ে কিছুই জা নেন না।তিনি বলেন, তাকে ফাঁসাতে ওই নারী মিথ্যা অভি যোগ করেছেন।
এবিষয়ে নিয়ামতপুর থানার ডিউটি অফিসার বলেন, অভিযোগ হয়েছে তদন্ত চলমান রযেছে।#

About admin

Check Also

রামপাল–মোংলায় বিএনপির অর্ধশতাধিক নেতা–কর্মীর জামায়াতে যোগদান

মোঃ আবু বকর সিদ্দিক মোংলা (বাগেরহাট) : বাগেরহাট-৩ (মোংলা–রামপাল) সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে …