Breaking News

কপিলমুনিতে কোটিপতি ভবন বাঁচাতে নিচ্চার ব্যানারে মানববন্ধনে হতভম্ব এলাকাবাসী

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে বাঁক সরলি করণের আড়ালে কোটিপতির ভবন বাঁচাতে মানববন্ধন আয়োজন করেছে কয়েকজন মিলে।

এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে। শনিবার উপজেলার কপিলমুনি মেইন সড়কে কপি লমুনির কোটিপতি ব্যাবসায়ীর স্বার্থে গুটিকয়েক লোক নিয়ে নিরাপদ সড়ক চাই সংগঠনের ব্যানারে মানববন্ধ নের আয়োজন করার ঘটনায় প্রশ্ন দেখা দিয়েছে।

মানববন্ধনের ব্যানারে নিচ্চার নাম ব্যাবহার করে সভাপতি শফিউল আলম বক্তব্য দেওয়ার ঘটনায় চলছে আলোচনা সমালোচনা।

জনগণের স্বার্থের বাইরে গিয়ে কেন নিরাপদ সড়ক চাই
সংগঠনের নাম ব্যবহার করা হলো তা নিয়ে চলছে চুলচে রা বিশ্লেষণ।

এলাকাবাসী জানান, নিরাপদ সড়ক চাই সংগঠনের পাই কগাছা উপজেলা সভাপতি তার ইচ্ছে মত সংগঠনকে ব্যাবহার করছেন।

সড়ক ও জনপদ অধিদপ্তর তথ্য মতে, খুলনার ৩ উপজে লা এবং সাতক্ষীরার একটি উপজেলার ওপর দিয়ে বেত গ্রাম-তালা-কপিলমুনি ও পাইকগাছা-কয়রার প্রায় ৬০ কি লোমিটার সড়কটি দুই লেনে উন্নীত করণে প্রকল্প নেয়া
হয়।

এ কারণে সড়কের ঝুঁকিপূর্ণ ৩৪টি বাঁক সরলীকরণে জমি অধিগ্রহণের প্রয়োজন পড়ে। ২০২০ সালে শুরু হয় কার্য ক্রম। প্রায় ৫ বছরে দু’দফায় প্রকল্পের মেয়াদ ও অর্থবৃদ্ধি
হলেও দৃশ্যমান হয়নি কাঙ্খিত অগ্রগতি।

সম্প্রতি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কপিলমুনি বাজা রের অংশ। ভুল নকশায় সড়কের বাঁকসরলীকরণ নিয়ে সম্প্রতি বিক্ষুব্ধ হয়ে ওঠে খুলনা অঞ্চলের সবচেয়ে পুরো নো এই বাণিজ্যিক কেন্দ্রের সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, জেলা ও বিভাগীয় শহর থেকে দূর এবং উপকূলীয় অঞ্চল হওয়ায় বিভিন্ন পয়েন্টে চলে ভাগ-বাটোয়ারার হিসেব।

আছে ক্ষুদ্র ক্ষুদ্র সুবিধাভোগী মহল। এই চক্রের যোগসাজ শে বিগত ফ্যাসিস্ট সরকারের ‘কাদা খাওয়া এমপি’ হিসে বে পরিচিত খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য (বর্ত মানে দুদকের মামলায় পলাতক) আখতারুজ্জামান বাবুই মূলত খলনায়ক।

মোটা অঙ্কের অর্থের বিনিময়ে প্রভাব শালী এক ব্যবসায়ী র ভবনসহ ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা কর তে কপিলমুনি বাজা রের সড়ক সরলীকরণ নকশা পরি বর্তন করে দেন বলে অভিযোগ আছে।

সম্প্রতি গত ৬ ডি সেম্বর শনিবার বর্তমান নকশায় উচ্ছেদ অভিযান শুরু করে তোপের মুখে পড়ে সড়ক ও জনপথ বিভাগ।

দু’দিনের অভিযানে ভেঙে দেয়া হয় কপিলমুনি সিনিয়র ফাজিল মাদরাসার দো’তলা ভবন।

একপর্যায়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়। স্থানীয়দের দাবি, বর্তমান নকশায় উচ্ছেদ করে সড়ক সোজা করতে গেলে উল্টো আরো দু’টি বিপদ জনক বাঁকের সৃষ্টি করা হচ্ছে।

এতে ডিগ্রি মাদরাসা এবং হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনা এবং জীবন ঝুঁকি আরও বাড়বে।

অথচ উল্টো পাশের ভবনের অংশবিশেষ অপসারণ করা গেলে প্রকৃতভাবেই সড়কটি সোজা হয়।

একই সঙ্গে সরকারের বেঁচে যায় অধিগ্রহণের কোটি কো টি টাকা। কারণ এরই মধ্যে স্পষ্ট হয়েছে, নকশা পরি বর্তন করে রক্ষা করতে যাওয়া আলোচিত ভবনটি (নির্মাণ বিপ ণি) সরকারি পেরিফেরি সম্পত্তির ওপর গড়ে ওঠা।

কিন্তু সেই ভবন অপসারণ না করে উল্টোপাশে উচ্ছেদের
জোর তৎপরতা চলছে। এতে একদিকে যেমন সড়কটি সোজা হচ্ছে না।

অন্যদিকে, অধিগ্রহণের জন্য সরকারকে খরচ করতে হচ্ছে কোটি কোটি টাকা। পাশাশাপি অনেকে হারাচ্ছেন বসবাসের ভবন, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান।

বিষয়টি নিয়ে সম্প্রতি খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে র সামনে মানববন্ধন করে নিরাপদ সড়ক চাই সংগঠন।

এতে অংশ নেন খুলনা জেলা শাখার সভাপতিসহ ক্ষতি গ্রস্থ এলাকাবাসী। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলি পি দেয়া হলে গণশুনানি করা হয়।

গণশুনানিতে বেরিয়ে আসছে কেঁচো খুঁড়তে কেউটে। স্থানীয়দের বক্তব্যে উঠে আসে ভয়ঙ্কর তথ্য। এ সময় বলা হয়, ফকিরবাসা মোড়ের বাঁক সরলিকরণের অনৈতিক
সুবিধাভোগী চক্রের সঙ্গে যুক্ত কপিলমুনি সিনিয়র ফাজি ল (ডিগ্রি) মাদরাসার (সাময়িক বরখাস্থ) অধ্যক্ষ মাওলা না আব্দুস সাত্তার।

 

About admin

Check Also

চাঁপাইনবাবগঞ্জে বেশী দামে অকটেন বিক্রি, ক্রেতা সেজে ধরল ভ্রাম্যমাণ আদালত

আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোরের সীমান্তবর্তী  চাঁপাইনবাবগঞ্জের কৃ ষ্ণগোবিন্দপুর এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে অবৈ ধভাবে তেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *