Breaking News

কালীগঞ্জের জনসভায় মোয়াজ্জে হোসেন হেলালঃগত ১৫ বছর ধরে অন্ধকার যুগ অতিক্রম করেছি

সাতক্ষীরা প্রতিনিধি:বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাডঃ মোয়াজ্জেম হোসেন হেলাল৷ বলেন, দেশে একটি পরিবর্তনের পর জাতীয় সংসদ নির্বাচন আসন্ন।

এই নির্বাচনে দেশের জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। তাদের মাধ্যমে দেশ পরিচালিত হবে।

বাংলাদেশ ৫৫ বছরের পদার্পণ করেছে। রাষ্ট্রে সরকারের বহু পরিবর্তন এসেছে। কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন হয়নি, তারা সব সময় বঞ্চিত হয়েছে।

তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার পর সোনার বাংলার প্রোগ্রাম নিয়ে শেখ মুজিবুর রহমান এসেছিলেন, সবুজ বিপ্লবের ধারা নিয়ে এসেছিলেন জিয়াউর রহমান, পরে এরশাদ এসেছিলেন নতুন বাংলাদেশ নিয়ে।

কিন্তু সোনার বাংলায় সোনা ফলাতে পারে নাই, সবুজ বাংলায় বাংলাদেশ সবুজের সমারহ ঘটেনি, নতুন বাংলা দেশ নতুন কিছু পাইনি।

কারণ সোনার বাংলা গড়তে সোনার মানুষ চাই, সবুজ বাংলা করতে সবুজ তাজা তরুণ দরকার।

নতুন বাংলায় নতুন চিন্তা চেতনার দরকার, যেটা গত ৫৪ বছরেও আমরা পাইনি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামী কা লিগঞ্জ উপজেলা শাখা আয়োজিত এক নির্বাচনী জনস ভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি মোয়াজ্জেম হোসেন হেলাল আরো বলেন, দেশ স্বাধীনের পর ৫৫ বছরের মধ্যে গত ১৫ বছরের এক টি অন্ধকার যুগ আমরা অতিক্রম করেছি।

এই সাতক্ষীরা ও কালীগঞ্জ জেলা তার সবচেয়ে বড় সা ক্ষী। এখানে ৪৮ জন ভাই বোনকে শহীদ করা হয়েছে।

পরিবর্তনের জন্য সহস্রোতিক লোকপ্রান দিয়েছে। ১৪শ’ বেশি আমার দেশের ভাই বোন ও যুবক শাহাদাত বরণ করেছেন।

এসময় শিশু ও মা বোনেরাও রেহাই পাইনি, তারাও নির্যাত নের শিকার হয়েছেন। আবু সাঈদ সহ বাংলাদেশের তরুণ সমাজ রক্ত দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ৩০ হাজার আল্লাহর বান্দা, এই বাংলাদেশে তরুণ ও যুবক আহত হয়ে এখনো কাতরাচ্ছে।

তিনি বলেন, এত ত্যাগ ও তিতিক্ষার পরে, ৫৫ বছরের বঞ্চ নার পর এবং ১৫ বছর কারাবরন ও নির্যাতন সহ্য করে হাজার হাজার তরুণ যুবকের শাহদাতের বিনিময়ে যে নি র্বাচন আমরা করতে চাই, সে নির্বাচনের মধ্য দিয়ে বাংলা দেশে আবার যদি পুরনো অবস্থা ফিরে আসে তাহলে দে শের মানুষের দুঃখ ঘুচবে না।

আগামীর বাংলাদেশ যদি ন্যায়, ইনসাফ ও কল্যাণের বাং লাদেশ গড়তে হয় তাহলে মানবিক ও দায়িত্বশীল মানুষ দের দরকার।

তিনি বলেন, বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসের সব চেয়ে দায়িত্বশীল সংগঠন হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।

যারা বাংলাদেশের সোনার মানুষ উপহার দেবে। নতুন বাংলাদেশ গড়ে ন্যায় ও ইনসাফের,  কল্যাণের ও মানবিক বাংলাদেশ উপহার দিবে।

এজন্য তিনি আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে দাঁড়িপাল্লা য় ভোট দিয়ে ডাক্তার শফিকুর রহমানের সকল প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্ল বের মাস্টারমাইন্ড হচ্ছে আমাদের গাজীরা, শহীদ আবু সাঈদ, শহীদ আলী রায়হান, গত ১৬ বছরে কালীগঞ্জে আমাদের যে ভাই বোনেরা জীবন দিয়েছে, আমাদের যে  ভাই বোনদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে।

আমার যে মায়েদের লাঞ্ছিত করা হয়েছে যে ভাইদের খুন করা হয়েছে এরা চাকরি হারিয়েছে তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।

তিনি আরো বলেন, আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডা: শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন তিনি আগামী নির্বাচনে জামাত ইসলামের বিজয় চান না, পরি বারের বিজয় চান না তিনি ১৮ কোটি মানুষের বিজয় চান। তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সাতক্ষীরা চারটি আসনের জামায়াতের প্রার্থী কে বিজয়ী করার আহ্বান জানান।

কালিগঞ্জ উপজেলা জামায়াতের  আমির মাওলানা আব্দু ল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক (কায়েম), সাতক্ষীরা-২ সংস দীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী- মুহাদ্দিস আব্দুল খালেক,  সাতক্ষীরা-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী- মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা৷

জামায়া তের আমির- উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, খুলনা-১ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী- বাবু কৃষ্ণ লাল নন্দী, সাতক্ষীরা জেলা সেক্রেটারী মাও: আজি জুর রহমান, সাতক্ষীরা -৩ আসনের সাবেক সংসদ সদস্য স,ম সালাউদ্দিন,

শিবিরের কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সাতক্ষীরা জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা জায়েদ আব্দুল্লাহ, ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জুবায়ের হোসেন, ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মেহেদী হাসান, আশাশুনি উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমির নুরুল আবসার মোর্তজা, বাংলাদেশ খেলাফত মজলিস কালিগঞ্জ উপজেলা শাখা র সভাপতি হাফেজ মাওলানা এমদাদুল হক প্রমূখ।

About admin

Check Also

নওগাঁয় বাংলা ইশারা ভাষা দিবস

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ ‘ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ এই প্রতিপাদ্য নি‌য়ে নওগাঁয় …